সূরা আল-ওয়াকিয়া ৫৬:১৩

৫৬:১৩

ثُلَّةٌ مِّنَ ٱلْأَوَّلِينَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

thullatun mina l-awalīna

Taisirul Quran

পূর্ববর্তীদের মধ্য হতে বহু সংখ্যক।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৫৬:১১

    তারাই (আল্লাহর) নৈকট্যপ্রাপ্ত

  2. ৫৬:১২

    (তারা থাকবে) নি‘মাতে পরিপূর্ণ জান্নাতে।

  3. ৫৬:১৩

    পূর্ববর্তীদের মধ্য হতে বহু সংখ্যক।

  4. ৫৬:১৪

    আর পরবর্তীদের মধ্য হতে কম সংখ্যক।

  5. ৫৬:১৫

    (তারা থাকবে) মণিমুক্তা খচিত আসনে,

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১৩-২৬ নং আয়াতের তাফসীর: আল্লাহ তা'আলা ঐ বিশিষ্ট নৈকট্যলাভকারীদের সম্পর্কে খবর দিতে গিয়ে বলেন যে, তারা পূর্ববর্তীদের মধ্য হতে হবে বহু সংখ্যক এবং অল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য হতে। এই পূর্ববর্তী ও পরবর্তীদের তাফসীরে কয়েকটি উক্তি রয়েছে। যেমন একটি উক্তি হলো এই যে, পূর্ববর্তী দ্বারা পূর্ববর্তী উম্মতসমূহ এবং পরবর্তী দ্বারা এই উম্মত অর্থাৎ উম্মতে মুহাম্মাদ (সঃ)-কে বুঝানো হয়েছে। ইমাম ইবনে জারীর (রঃ) এই উক্তিটিকেই পছন্দ করেছেন এবং এই উক্তির সবলতার…

সম্পূর্ণ তাফসির পড়ুন