সূরা আল-ওয়াকিয়া ৫৬:১২

৫৬:১২

فِى جَنَّـٰتِ ٱلنَّعِيمِ

উচ্চারণ (ইংরেজি হরফে)

fī jannāti l-naʿīmi

Taisirul Quran

(তারা থাকবে) নি‘মাতে পরিপূর্ণ জান্নাতে।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৫৬:১০

    আর (ঈমানে) অগ্রবর্তীরা তো (পরকালেও) অগ্রবর্তী,

  2. ৫৬:১১

    তারাই (আল্লাহর) নৈকট্যপ্রাপ্ত

  3. ৫৬:১২

    (তারা থাকবে) নি‘মাতে পরিপূর্ণ জান্নাতে।

  4. ৫৬:১৩

    পূর্ববর্তীদের মধ্য হতে বহু সংখ্যক।

  5. ৫৬:১৪

    আর পরবর্তীদের মধ্য হতে কম সংখ্যক।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে, একদা হযরত আবু বকর (রাঃ) বলেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আপনি তো বৃদ্ধ হয়ে পড়লেন। তখন রাসূলুল্লাহ (সঃ) বললেনঃ “হ্যাঁ, আমাকে সূরায়ে হূদ, সূরায়ে ওয়াকিআহ, সূরায়ে মুরসালাত, সূরায়ে আম্মা ইয়াতাসাআলুন এবং সূরায়ে ইশ শামসু কুওভিরাত বৃদ্ধ করে ফেলেছে।” (এ হাদীসটি ইমাম তিরমিযী (রঃ) বর্ণনা করেছেন এবং তিনি এটাকে হাসান গারীব বলেছেন)হযরত আবু যাবিরাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, হযরত আবদুল্লাহ রোগাক্রান্ত হন, যে রোগে তিনি…

সম্পূর্ণ তাফসির পড়ুন