সূরা আল-আ'রাফ ৭:১১৩

৭:১১৩

وَجَآءَ ٱلسَّحَرَةُ فِرْعَوْنَ قَالُوٓا إِنَّ لَنَا لَأَجْرًا إِن كُنَّا نَحْنُ ٱلْغَـٰلِبِينَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

wajāa l-saḥaratu fir'ʿawna qālū inna lanā la-ajran in kunnā naḥnu l-ghālibīna

Taisirul Quran

যাদুকররা ফিরআউনের নিকট এসে বলল, আমরা যদি বিজয়ী হই, তবে আমাদের জন্য পুরস্কার আছে তো?

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৭:১১১

    তারা বলল, ‘তাকে ও তার ভাইকে অবকাশ দাও, আর নগরে নগরে সংগ্রাহক পাঠিয়ে দাও’।

  2. ৭:১১২

    তারা তোমার কাছে সব বড় বড় যাদুকরকে নিয়ে আসবে।

  3. ৭:১১৩

    যাদুকররা ফিরআউনের নিকট এসে বলল, আমরা যদি বিজয়ী হই, তবে আমাদের জন্য পুরস্কার আছে তো?

  4. ৭:১১৪

    সে বলল, হাঁ, তোমরা অবশ্যই (আমার) নৈকট্যলাভকারীদের মধ্যে শামিল হবে।

  5. ৭:১১৫

    তারা বলল, ‘হে মূসা! তুমিই কি (প্রথমে যাদু) ছুঁড়বে, না আমরাই ছুঁড়ব?’

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১১৩-১১৪ নং আয়াতের তাফসীর: যে যাদুকররা হযরত মূসা (আঃ)-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যে হাযির হয়েছিল তাদের মধ্যে এবং ফিরাউনের মধ্যে যে শর্ত হয়েছিল, আল্লাহ তা'আলা এখানে ওরই সংবাদ দিচ্ছেন। ফিরাউন যাদুকরদের সাথে ওয়াদা করেছিল যে, যদি তারা মূসা (আঃ)-এর উপর জয়যুক্ত হতে পুরস্কার দেয়া হবে এবং তারা যা চাবে তাই পাবে। তাছাড়া তাদেরকে দরবারের নিকটতম ব্যক্তি রূপে গণ্য করা হবে। যখনই সেই যাদুকরগণ ফিরাউনের কাছে ওয়াদা নিয়ে নিলো তখন তারা হযরত মূসা (আঃ)-কে…

সম্পূর্ণ তাফসির পড়ুন