সূরা আল-আ'রাফ ৭:১১২

৭:১১২

يَأْتُوكَ بِكُلِّ سَـٰحِرٍ عَلِيمٍ

উচ্চারণ (ইংরেজি হরফে)

yatūka bikulli sāḥirin ʿalīmin

Taisirul Quran

তারা তোমার কাছে সব বড় বড় যাদুকরকে নিয়ে আসবে।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৭:১১০

    ‘সে চায় তোমাদেরকে বের করে দিতে তোমাদের দেশ থেকে। এখন তোমাদের পরামর্শ কী?’

  2. ৭:১১১

    তারা বলল, ‘তাকে ও তার ভাইকে অবকাশ দাও, আর নগরে নগরে সংগ্রাহক পাঠিয়ে দাও’।

  3. ৭:১১২

    তারা তোমার কাছে সব বড় বড় যাদুকরকে নিয়ে আসবে।

  4. ৭:১১৩

    যাদুকররা ফিরআউনের নিকট এসে বলল, আমরা যদি বিজয়ী হই, তবে আমাদের জন্য পুরস্কার আছে তো?

  5. ৭:১১৪

    সে বলল, হাঁ, তোমরা অবশ্যই (আমার) নৈকট্যলাভকারীদের মধ্যে শামিল হবে।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১১১-১১২ নং আয়াতের তাফসীর: সভাষদরা ফিরাউনকে পরামর্শ দিলো যে, মূসা (আঃ) এবং তাঁর ভাই হারূন (আঃ)-কে বন্দী রাখা হাক এবং রাজ্যের সমস্ত শহরে লোক পাঠিয়ে প্রসিদ্ধ যাদুকরদেরকে একত্রিত করা হাক। সেই যুগে যাদুর খুবই প্রচলন ছিল। সবারই এটা ধারণা হয়ে গেল যে, মূসা (আঃ)-এর এই মুজিযা ছিল যাদু ও প্রতারণা। সুতরাং সে (ফিরাউন) এ বিষয়ে মূসা (আঃ)-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যে সমস্ত যাদুকরকে একত্রিত করলো। যেমন আল্লাহ পাক ফিরাউনের কথা নকল করে বলেনঃ “হে মূসা…

সম্পূর্ণ তাফসির পড়ুন