১১৪টি সূরার মধ্যে ৩৮ নম্বর

সূরা সোয়াদ পরিচিতি

সোয়াদ পবিত্র কুরআনের ১১৪টি সূরার মধ্যে ৩৮ নম্বর সূরা। এটি মাক্কী সূরা, আয়াত সংখ্যা ৮৮। এটি মুসহাফের ৪৫৩ থেকে ৪৫৮ নম্বর পৃষ্ঠা পর্যন্ত, ২৩ নম্বর পারার মধ্যে রয়েছে।

سورةص৩৮

এক নজরে

অবতীর্ণ
মাক্কীمكية
আয়াত
৮৮
শব্দ
৭৩৩
পারা
২৩৩০-এর মধ্যে
মুসহাফের পৃষ্ঠা
৪৫৩–৪৫৮৬০৪-এর মধ্যে
তিলাওয়াত
১৯:০৩মিনিটতিলাওয়াত: মিশারি রাশিদ আল-আফাসি

কুরআনে এর অবস্থান

এটি মুসহাফের ৪৫৩ থেকে ৪৫৮ নম্বর পৃষ্ঠা পর্যন্ত, ২৩ নম্বর পারার মধ্যে রয়েছে।

Tafseer ibn Kathir

তাফসির ইবনে কাসির থেকে

এই সূরার ব্যাখ্যায় ইবনে কাসিরের শুরুর অংশ

১-৩ নং আয়াতের তাফসীর: হুরফে মুকাত্তা'আত যেগুলো সূরাসমূহের শুরুতে এসে থাকে, ওগুলোর পূর্ণ তাফসীর সূরায়ে বাকারার শুরুতে গত হয়েছে। এখানে মহান আল্লাহ কুরআন কারীমের শপথ করেছেন এবং ওকে শিক্ষা ও উপদেশপূর্ণ বলেছেন। কেননা এর কথার উপর আমলকারীদের দ্বীন ও দুনিয়া সুন্দর ও কল্যাণময় হয়ে থাকে। অন্য আয়াতে রয়েছেঃ (আরবী) অর্থাৎ “অবশ্যই আমি তোমাদের উপর কিতাব (কুরআন) অবতীর্ণ করেছি যার মধ্যে তোমাদের জন্যে উপদেশ রয়েছে।”(২১:১০) ভাবার্থ এটাও যে, কুরআন ইযযত, সম্মান ও মর্যাদার অধিকারী। কারো কারো মতে কসমের উত্তর হলো ... (আরবী) অর্থাৎ “প্রত্যেকেই রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে।” (৩৮:১৪) কেউ কেউ বলেন যে, কসমের জবাব হলোঃ (আরবী) অর্থাৎ “নিশ্চয়ই ওটা সত্য।” (৩৮:৬৪) কিন্তু এটা খুব সঠিক বলে মনে হচ্ছে না। কাতাদা (রঃ) বলেন যে, এর জবাব হলো এর পরবর্তী আয়াতটি। ইমাম ইবনে জারীর (রঃ) এটাকেই পছন্দ করেছেন। কোন কোন আরবী ভাষাবিদ বলেছেন যে, এই কসমের জবাব হলো (আরবী) এবং এর অর্থ হলো সভ্যতা। একটি উক্তি এও আছে যে, সম্পূর্ণ সূরাটির সারমর্মই হলো এই কসমের জবাব। এসব ব্যাপারে আল্লাহ তা'আলাই সবচেয়ে ভাল জানেন।এরপর মহান আল্লাহ বলেনঃ এই কুরআন তো হলো সরাসরি শিক্ষা ও উপদেশ। কিন্তু এর দ্বারা উপকার শুধু সেই লাভ করতে পারে যার অন্তরে ঈমান রয়েছে। কাফির লোকেরা এটা হতে উপকার লাভে বঞ্চিত থাকে। কেননা, তারা অহংকারী এবং এর চরম বিরোধী।

সম্পূর্ণ তাফসির পড়ুন

প্রতিটি আয়াতের দৈর্ঘ্য

দীর্ঘতম আয়াত
৩২টি শব্দ
৩৮:২৪
সংক্ষিপ্ততম আয়াত
৩টি শব্দ
৩৮:৬৮

যেভাবে শুরু

৩৮:১

صٓ ۚ وَٱلْقُرْءَانِ ذِى ٱلذِّكْرِ

স্ব-দ, উপদেশপূর্ণ কুরআনের শপথ- (এটা সত্য)।

Taisirul Quran

যেভাবে শেষ

৩৮:৮৮

وَلَتَعْلَمُنَّ نَبَأَهُۥ بَعْدَ حِينٍۭ

কিছুকাল পরেই এর সংবাদ তোমরা অবশ্য অবশ্যই জানতে পারবে।

Taisirul Quran