১১৪টি সূরার মধ্যে ৩৭ নম্বর

সূরা আস-সাফফাত পরিচিতি

আস-সাফফাত পবিত্র কুরআনের ১১৪টি সূরার মধ্যে ৩৭ নম্বর সূরা। এটি মাক্কী সূরা, আয়াত সংখ্যা ১৮২। এটি মুসহাফের ৪৪৬ থেকে ৪৫২ নম্বর পৃষ্ঠা পর্যন্ত, ২৩ নম্বর পারার মধ্যে রয়েছে।

سورةالصافات৩৭

এক নজরে

অবতীর্ণ
মাক্কীمكية
আয়াত
১৮২
শব্দ
৮৬০
পারা
২৩৩০-এর মধ্যে
মুসহাফের পৃষ্ঠা
৪৪৬–৪৫২৬০৪-এর মধ্যে
তিলাওয়াত
২৩:৪০মিনিটতিলাওয়াত: মিশারি রাশিদ আল-আফাসি

কুরআনে এর অবস্থান

এটি মুসহাফের ৪৪৬ থেকে ৪৫২ নম্বর পৃষ্ঠা পর্যন্ত, ২৩ নম্বর পারার মধ্যে রয়েছে।

Tafseer ibn Kathir

তাফসির ইবনে কাসির থেকে

এই সূরার ব্যাখ্যায় ইবনে কাসিরের শুরুর অংশ

হযরত আব্দুল্লাহ্ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ “রাসূলুল্লাহ (সঃ) আমাদেরকে হালকাভাবে নামায পড়ার নির্দেশ দিতেন এবং তিনি সূরায়ে সাফফাত পড়ে আমাদের ইমামতি করতেন।” (এ হাদীসটি ইমাম নাসাঈ (রঃ) বর্ণনা করেছেন) ১-৫ নং আয়াতের তাফসীর: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেন যে, এই তিন শপথের দ্বারা ফেরেশতাদেরকে বুঝানো হয়েছে। অন্যান্য গুরুজনদেরও এটাই উক্তি। হযরত কাতাদা (রঃ) বলেন যে, ফেরেশতাদের সারি আকাশের উপরে রয়েছে।হযরত হুযাইফা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “সমস্ত মানুষের উপর তিনটি বিষয়ে আমাদেরকে মর্যাদা দান করা হয়েছে। আমাদের সারিকে ফেরেশতাদের সারির মত করা হয়েছে, সমগ্র যমীনকে আমাদের জন্যে মসজিদ বানানো হয়েছে এবং পানি না পাওয়া অবস্থায় মাটিকে আমাদের জন্যে অযুর স্থলাভিষিক্ত করা হয়েছে।” (এ হাদীসটি ইমাম মুসলিম (রঃ) বর্ণনা করেছেন)হযরত জাবির ইবনে সামুরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “ফেরেশতারা তাঁদের প্রতিপালকের সামনে যেভাবে সারিবদ্ধ হয়ে দণ্ডায়মান হন সেই ভাবে তোমরা সারিবদ্ধ হওনা কেন?” সাহাবীগণ (রাঃ) আর করলেনঃ “ফেরেশতারা কিভাবে তাদের প্রতিপালকের সামনে কাতারবন্দী হন?” রাসূলুল্লাহ্ (সঃ) উত্তরে বলেনঃ “তারা প্রথম সারিকে পূরণ করে নেন এবং অন্যান্য সারিগুলোকেও সম্পূর্ণভাবে মিলিয়ে নেন।

সম্পূর্ণ তাফসির পড়ুন

প্রতিটি আয়াতের দৈর্ঘ্য

দীর্ঘতম আয়াত
২৬টি শব্দ
৩৭:১০২
সংক্ষিপ্ততম আয়াত
২টি শব্দএবং আরও ৫টি
৩৭:১

যেভাবে শুরু

৩৭:১

وَٱلصَّـٰٓفَّـٰتِ صَفًّا

শপথ তাদের যারা সারিবদ্ধভাবে দাঁড়ানো,

Taisirul Quran

যেভাবে শেষ

৩৭:১৮২

وَٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَـٰلَمِينَ

আর যাবতীয় প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্যই।

Taisirul Quran