সূরা আত-তাকভীর ৮১:১৫

৮১:১৫

فَلَآ أُقْسِمُ بِٱلْخُنَّسِ

উচ্চারণ (ইংরেজি হরফে)

falā uq'simu bil-khunasi

Taisirul Quran

আমি শপথ করছি (গ্রহের) যা পেছনে সরে যায়,

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৮১:১৩

    আর জান্নাতকে নিকটে আনা হবে,

  2. ৮১:১৪

    তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে কী (সঙ্গে) নিয়ে এসেছে।

  3. ৮১:১৫

    আমি শপথ করছি (গ্রহের) যা পেছনে সরে যায়,

  4. ৮১:১৬

    চলে ও লুকিয়ে যায়,

  5. ৮১:১৭

    শপথ রাতের যখন তা বিদায় নেয়

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

হযরত আমর ইবনে হুইস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ “আমি নবী (সঃ)-এর পিছনে ফজরের নামায পড়েছি এবং তাঁকে ঐ নামাযে (আরবি) এই আয়াতগুলো পড়তে শুনেছি।” (এ হাদীসটি ইমাম মুহাম্মাদ (রঃ) এবং ইমাম নাসাঈ (রঃ) বর্ণনা করেছেন)এখানে নক্ষত্ররাজির শপথ করা হয়েছে যেগুলো দিনের বেলায় পিছনে সরে যায় অর্থাৎ লুকিয়ে যায় এবং রাতের বেলায় আত্মপ্রকাশ করে। হযরত আলী (রাঃ) এ কথাই বলেন। অন্যান্য সাহাবী ও তাবেয়ীগণ হতেও এ আয়াতের তাফসীরে এটাই বর্ণিত হয়েছে।কোন কোন ইমাম বলেন…

সম্পূর্ণ তাফসির পড়ুন