সূরা আত-তাকভীর ৮১:১৩

৮১:১৩

وَإِذَا ٱلْجَنَّةُ أُزْلِفَتْ

উচ্চারণ (ইংরেজি হরফে)

wa-idhā l-janatu uz'lifat

Taisirul Quran

আর জান্নাতকে নিকটে আনা হবে,

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৮১:১১

    যখন আসমানের পর্দা সরিয়ে ফেলা হবে।

  2. ৮১:১২

    যখন জাহান্নামকে উসকে দেয়া হবে,

  3. ৮১:১৩

    আর জান্নাতকে নিকটে আনা হবে,

  4. ৮১:১৪

    তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে কী (সঙ্গে) নিয়ে এসেছে।

  5. ৮১:১৫

    আমি শপথ করছি (গ্রহের) যা পেছনে সরে যায়,

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

হযরত ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ (সঃ) বলেছেনঃ “যে ব্যক্তি চায় যে, কিয়ামতকে যেন সে স্বচক্ষে দেখছে সে যেন(আরবি) (এই সূরাগুলো) পাঠ করে।” (এ হাদীসটি মুসনাদে আহমাদে বর্ণিত হয়েছে)১-১৪ নং আয়াতের তাফসীর(আরবি)-এ আয়াতের তাফসীরে হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেনঃ অর্থাৎ সূর্য আলোহীন হবে। আওফী (রঃ) বলেনঃ অর্থাৎ আলো চলে যাবে। আরো অন্যান্য গুরুজন বলেন যে, এর অর্থ হলোঃ সূর্যের আলো যেতে থাকবে এবং উপুড় করে মাটিতে নিক্ষেপ করা হবে। হযরত ইবনে…

সম্পূর্ণ তাফসির পড়ুন