সূরা আশ-শুআ'রা ২৬:২১১

২৬:২১১

وَمَا يَنۢبَغِى لَهُمْ وَمَا يَسْتَطِيعُونَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

wamā yanbaghī lahum wamā yastaṭīʿūna

Taisirul Quran

তারা এ কাজের যোগ্য নয় আর তারা এর সামর্থ্যও রাখে না।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ২৬:২০৯

    স্মরণ করানোর জন্য। আমি কখনো অন্যায়কারী নই।

  2. ২৬:২১০

    শয়ত্বানরা তা (অর্থাৎ কুরআন) নিয়ে অবতরণ করেনি।

  3. ২৬:২১১

    তারা এ কাজের যোগ্য নয় আর তারা এর সামর্থ্যও রাখে না।

  4. ২৬:২১২

    তাদেরকে এটা শোনা থেকে অবশ্যই দূরে রাখা হয়েছে।

  5. ২৬:২১৩

    কাজেই তুমি অন্য কোন ইলাহ্কে আল্লাহর সঙ্গে ডেক না। ডাকলে তুমি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

২১০-২১২ নং আয়াতের তাফসীরমহান আল্লাহ বলেন যে, এটা এমন এক পবিত্র কিতাব যার আশে পাশে মিথ্যা আসতে পারে না। কিতাব (আল-কুরআন) মহাবিজ্ঞানময় ও প্রশংসিত আল্লাহর নিকট হতে অবতারিত। এটাকে শক্তিশালী ফেরেশতা রূহুল আমীন (হযরত জিবরাঈল আঃ) আনয়ন করেছেন, শয়তান আনয়ন করেনি।অতঃপর শয়তান যে এটা আনয়ন করেনি তার তিনটি কারণ বর্ণনা করা হচ্ছে। যে, সে এর যোগ্যতাই রাখে না। তার কাজ হলো মাখলুককে পথভ্রষ্ট করা, সরল-সঠিক পথে আনয়ন করা নয়। ভাল কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ…

সম্পূর্ণ তাফসির পড়ুন