সূরা আশ-শুআ'রা ২৬:২১৩

২৬:২১৩

فَلَا تَدْعُ مَعَ ٱللَّهِ إِلَـٰهًا ءَاخَرَ فَتَكُونَ مِنَ ٱلْمُعَذَّبِينَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

falā tadʿu maʿa l-lahi ilāhan ākhara fatakūna mina l-muʿadhabīna

Taisirul Quran

কাজেই তুমি অন্য কোন ইলাহ্কে আল্লাহর সঙ্গে ডেক না। ডাকলে তুমি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ২৬:২১১

    তারা এ কাজের যোগ্য নয় আর তারা এর সামর্থ্যও রাখে না।

  2. ২৬:২১২

    তাদেরকে এটা শোনা থেকে অবশ্যই দূরে রাখা হয়েছে।

  3. ২৬:২১৩

    কাজেই তুমি অন্য কোন ইলাহ্কে আল্লাহর সঙ্গে ডেক না। ডাকলে তুমি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।

  4. ২৬:২১৪

    আর তুমি সতর্ক কর তোমার নিকটাত্মীয় স্বজনদের

  5. ২৬:২১৫

    যে সকল বিশ্বাসীরা তোমার আনুগত্য করে তাদের জন্য তুমি তোমার অনুকম্পার বাহু প্রসারিত কর।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

২১৩-২২০ নং আয়াতের তাফসীরআল্লাহ তাআলা স্বীয় নবী (সঃ)-কে সম্বোধন করে বলেনঃ তুমি শুধু আমারই ইবাদত করবে এবং আমার সাথে অন্য কাউকেও শরীক করবে না। আর যে এরূপ করবে না অর্থাৎ আল্লাহর সাথে অন্য কাউকেও শরীক করবে সে অবশ্যই শাস্তির যোগ্য হবে। তোমার নিকটাত্মীয়দেরকে সতর্ক করে দিবে যে, ঈমান ছাড়া অন্য কিছুই মুক্তিদাতা নয়।এরপর তিনি নির্দেশ দিচ্ছেনঃ একত্ববাদী ও তোমার অনুসারী মুমিনদের প্রতি বিনয়ী হবে। আর যে কেউই আমার আদেশ ও নিষেধ অমান্য করবে সে যে-ই হোক না কেন…

সম্পূর্ণ তাফসির পড়ুন