সূরা আশ-শুআ'রা ২৬:১৫৩

২৬:১৫৩

قَالُوٓا إِنَّمَآ أَنتَ مِنَ ٱلْمُسَحَّرِينَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

qālū innamā anta mina l-musaḥarīna

Taisirul Quran

তারা বলল- ‘তুমি তো কেবল যাদুগ্রস্তদের একজন।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ২৬:১৫১

    এবং সীমালঙ্ঘনকারীদের নির্দেশ মান্য কর না।

  2. ২৬:১৫২

    যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সংস্কার করে না।’

  3. ২৬:১৫৩

    তারা বলল- ‘তুমি তো কেবল যাদুগ্রস্তদের একজন।

  4. ২৬:১৫৪

    তুমি আমাদের মত মানুষ ছাড়া আর কিছুই না। কাজেই তুমি সত্যবাদী হলে একটা নিদর্শন হাজির কর।

  5. ২৬:১৫৫

    সালিহ বলল- ‘এই একটি উটনি, এর জন্য আছে পানি পানের পালা আর তোমাদের জন্য আছে পানি পানের পালা নির্ধারিত দিনে।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১৫৩-১৫৯ নং আয়াতের তাফসীরসামূদ সম্প্রদায় তাদের নবীকে উত্তর দেয়ঃ ‘তোমার উপর কেউ যাদু করেছে। যদিও এর একটি অর্থ এও করা হয়েছেঃ তুমি তো সৃষ্টদের একজন এবং এর দলীল হিসেবে নিম্নের কবিতাংশটি পেশ করা হয়েছেঃ (আারবি) অর্থাৎ “তুমি যদি আমাদের সম্পর্কে প্রশ্ন কর তবে জেনে রেখো যে, আমরা এই সৃষ্ট মানব জাতির চড়ুই পাখী তুল্য।” কিন্তু প্রথম অর্থটি বেশী প্রকাশমান।এর সাথে সাথেই তারা বললোঃ “তুমি তো আমাদের মতই একজন মানুষ, সুতরাং আমাদের মধ্যে আর কারো উপর অহী না এসে…

সম্পূর্ণ তাফসির পড়ুন