সূরা আশ-শুআ'রা ২৬:১৫২

২৬:১৫২

ٱلَّذِينَ يُفْسِدُونَ فِى ٱلْأَرْضِ وَلَا يُصْلِحُونَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

alladhīna yuf'sidūna fī l-arḍi walā yuṣ'liḥūna

Taisirul Quran

যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সংস্কার করে না।’

প্রসঙ্গসহ পড়ুন

  1. ২৬:১৫০

    কাজেই তোমরা আল্লাহকে ভয় কর ও আমাকে মান্য কর।

  2. ২৬:১৫১

    এবং সীমালঙ্ঘনকারীদের নির্দেশ মান্য কর না।

  3. ২৬:১৫২

    যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সংস্কার করে না।’

  4. ২৬:১৫৩

    তারা বলল- ‘তুমি তো কেবল যাদুগ্রস্তদের একজন।

  5. ২৬:১৫৪

    তুমি আমাদের মত মানুষ ছাড়া আর কিছুই না। কাজেই তুমি সত্যবাদী হলে একটা নিদর্শন হাজির কর।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১৪৬-১৫২ নং আয়াতের তাফসীরহযরত সালেহ (আঃ) স্বীয় কওমের মধ্যে ওয়াজ করতে রয়েছেন, তাদেরকে আল্লাহর নিয়ামতসমূহ স্মরণ করিয়ে দিচ্ছেন। তিনি তাদেরকে আল্লাহর শাস্তির ভয় দেখিয়ে বলেনঃ যিনি তোমাদের জীবিকায় প্রশস্ততা দান করেছেন, যিনি তোমাদের জন্যে বাগান, প্রস্রবণ, শস্যক্ষেত্র, ফলমূল ইত্যাদি সরবরাহ করেছেন, শান্তি ও নিরাপত্তার সাথে যিনি তোমাদের জীবনের দিনগুলো পূর্ণ করতে রয়েছেন, তোমরা তাঁর অবাধ্যাচরণ করে এসব নিয়ামত এবং শান্তি ও নিরাপত্তার মধ্যে কালাতিপাত…

সম্পূর্ণ তাফসির পড়ুন