সূরা আল-ফাতিহা ১:৪

প্রসঙ্গসহ পড়ুন

  1. ১:২

    যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই জন্য।

  2. ১:৩

    যিনি পরম করুণাময় অতি দয়ালু।

  3. ১:৪

    যিনি প্রতিফল দিবসের মালিক।

  4. ১:৫

    আমরা কেবল তোমারই ‘ইবাদাত করি এবং কেবলমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।

  5. ১:৬

    আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন কর ও তার প্রতি অটুট থাকার তাওফীক দান কর।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

সাতজন কারী এবং জমহুর একে (আরবি) (ঈয়্যাকা) পড়েছেন। আমর বিন সাঈদ তাশদীদ ছাড়া একে হালকা করে (আরবি) (ইয়্যাকা) পড়েছেন। কিন্তু এ কিরাআত বিরল ও পরিত্যাজ্য। কেননা (আরবি) ইয়্যা-এর অর্থ হচ্ছে সূর্যের আলো। আবার কেউ কেউ (আরবি) এ (আয়াকা) আবার কেউ কেউ (আরবি) (হাইয়্যাকা) ও পড়েছেন। আরব কবিদের কবিতায়ও (হাইয়্যাকা) আছে। যেমন- (আরবি)ইয়াহইয়া বিন অসাব ও আমাশ ছাড়া সকল কারীর কাছেই (আরবি)-এর পঠন নূনের যবরের সঙ্গে। কিন্তু এঁরা দু'জন প্রথম নূনটিকে যের দিয়ে…

সম্পূর্ণ তাফসির পড়ুন