সূরা আল-ফাতিহা ১:২

১:২

ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَـٰلَمِينَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

al-ḥamdu lillahi rabbi l-ʿālamīna

Taisirul Quran

যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই জন্য।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ১:১

    (আরম্ভ করছি) পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে।

  2. ১:২

    যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই জন্য।

  3. ১:৩

    যিনি পরম করুণাময় অতি দয়ালু।

  4. ১:৪

    যিনি প্রতিফল দিবসের মালিক।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

এর তাফসীর পূর্বেই করা হয়েছে। সুতরাং এখানে পুনরাবৃত্তির আর কোন প্রয়োজন নেই। কুরতুবী (রঃ) বলেন যে, মহান আল্লাহ (আরবি)-এর বিশেষণের পর (আরবি) নামক বিশেষণটি ভয় প্রদর্শনের পর আশা ভরসার উদ্রেক কল্পে আনয়ন করেছেন। যেমন তিনি অন্যত্র বলেছেনঃ (আরবি)অর্থাৎ আমার বান্দাগণকে সংবাদ দাও যে, আমি ক্ষমতাশালী ও দয়ালু এবং আমার শাস্তিও বেদনাদায়ক। (১৫:৪৯-৫০) তিনি আরও বলেছেনঃ “তোমার প্রভু সত্বরই শাস্তি প্রদানকারী এবং তিনি দয়ালু ও ক্ষমাশীলও বটে।রব’ শব্দটির মধ্যে ভয়…

সম্পূর্ণ তাফসির পড়ুন