সূরা ইয়াসীন ৩৬:৭২

৩৬:৭২

وَذَلَّلْنَـٰهَا لَهُمْ فَمِنْهَا رَكُوبُهُمْ وَمِنْهَا يَأْكُلُونَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

wadhallalnāhā lahum famin'hā rakūbuhum wamin'hā yakulūna

Taisirul Quran

আমি এগুলোকে তাদের বশীভূত করে দিয়েছি, ফলে এগুলোর কতক তাদের বাহন, আর এদের কতকগুলো তারা খায়।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৩৬:৭০

    যাতে সে (আত্মিকভাবে) জীবিতকে সতর্ক করতে পারে আর কাফিরদের বিরুদ্ধে অকাট্য দলীল হতে পারে।

  2. ৩৬:৭১

    তারা কি দেখে না যে আমার হাতে তৈরি জিনিসগুলোর মধ্যে আমি তাদের জন্য সৃষ্টি করেছি গৃহপালিত পশু আর এখন তারা এগুলোর মালিক!

  3. ৩৬:৭২

    আমি এগুলোকে তাদের বশীভূত করে দিয়েছি, ফলে এগুলোর কতক তাদের বাহন, আর এদের কতকগুলো তারা খায়।

  4. ৩৬:৭৩

    তাদের জন্য এগুলোতে আছে বহু উপকার আর পানীয় দ্রব্য। তবুও তারা কেন শুকরিয়া আদায় করে না?

  5. ৩৬:৭৪

    তারা আল্লাহর পরিবর্তে অনেক ইলাহ গ্রহণ করেছে এই আশায় যে, তারা (ঐ সব ইলাহ দ্বারা) সাহায্যপ্রাপ্ত হবে।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৭১-৭৩ নং আয়াতের তাফসীর: আল্লাহ তা'আলা স্বীয় ইনআম ও ইহসানের বর্ণনা দিয়েছেন যে, তিনি নিজেই এই চতুষ্পদ জন্তুগুলো সৃষ্টি করেছেন ও মানুষের অধিকারভুক্ত করে দিয়েছেন। একটি ছোট ছেলেও উটের লাগাম ধরে তাকে থামিয়ে দিতে পারে। উটের মত শক্তিশালী জন্তুর একশ সংখ্যার একটি দলকে ঐ ছোট ছেলেটি অনায়াসে হাঁকিয়ে নিয়ে যেতে পারে।মহান আল্লাহ বলেনঃ এগুলোর কতককে মানুষ তাদের বাহন করে থাকে। তাদের পিঠে আরোহণ করে তারা বহু দূরের পথ অতিক্রম করে এবং তাদের আসবাবপত্রও তাদের…

সম্পূর্ণ তাফসির পড়ুন