সূরা ইয়াসীন ৩৬:৬১

৩৬:৬১

وَأَنِ ٱعْبُدُونِى ۚ هَـٰذَا صِرَٰطٌ مُّسْتَقِيمٌ

উচ্চারণ (ইংরেজি হরফে)

wa-ani uʿ'budūnī hādhā ṣirāṭun mus'taqīmun

Taisirul Quran

আর আমারই ‘ইবাদাত কর, এটাই সরল সঠিক পথ।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৩৬:৫৯

    (সে দিন বলা হবে) ‘হে অপরাধীরা! আজ তোমরা আলাদা হয়ে যাও।’

  2. ৩৬:৬০

    ‘হে আদাম সন্তান! আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি যে, তোমরা শয়ত্বানের ‘ইবাদাত করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য দুশমন?

  3. ৩৬:৬১

    আর আমারই ‘ইবাদাত কর, এটাই সরল সঠিক পথ।

  4. ৩৬:৬২

    (কিন্তু তোমাদেরকে সতর্ক করে দেয়া সত্ত্বেও) শয়ত্বান তোমাদের বহু দলকে বিভ্রান্ত করে দিয়েছে, তবুও কি তোমরা বুঝ না?

  5. ৩৬:৬৩

    এটা সেই জাহান্নাম যে বিষয়ে তোমাদেরকে ভয় দেখানো হয়েছিল।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৫৯-৬২ নং আয়াতের তাফসীর: আল্লাহ তা'আলা খবর দিচ্ছেন যে, সৎ লোকদেরকে অসৎ লোকদের থেকে পৃথক করে দেয়া হবে। কাফিরদেরকে বলা হবেঃ তোমরা মুমিনদের থেকে দূর হয়ে যাও। মহান আল্লাহ বলেনঃ অতঃপর আমি কাফিরদেরকে মুমিনদের হতে পৃথক করে দিবো। আল্লাহ তা'আলা অন্য জায়গায় বলেনঃ (আরবী) অর্থাৎ “যেই দিন কিয়ামত সংঘটিত হবে সেই দিন তারা পৃথক পৃথক হয়ে যাবে।"(৩০:১৪) আর এক জায়গায় বলেনঃ (আরবী) অর্থাৎ “(ফেরেশতাদেরকে বলা হবে) একত্রিত কর যালিম ও তাদের সহচরদেরকে এবং তাদেরকে…

সম্পূর্ণ তাফসির পড়ুন