সূরা ত্ব-হা ২০:৯

২০:৯

وَهَلْ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ

উচ্চারণ (ইংরেজি হরফে)

wahal atāka ḥadīthu mūsā

Taisirul Quran

মূসার কাহিনী তোমার কাছে পৌঁছেছে কি?

প্রসঙ্গসহ পড়ুন

  1. ২০:৭

    যদি তুমি উচ্চকণ্ঠে কথা বল (তাহলে জেনে রেখ) তিনি গুপ্ত ও তদপেক্ষাও গুপ্ত বিষয় জানেন।

  2. ২০:৮

    আল্লাহ, তিনি ব্যতীত সত্যিকারের কোন ইলাহ নেই, সুন্দর নামসমূহ তাঁরই।

  3. ২০:৯

    মূসার কাহিনী তোমার কাছে পৌঁছেছে কি?

  4. ২০:১০

    যখন সে আগুন দেখল (মাদ্ইয়ান থেকে মিসর যাবার পথে), তখন সে তার পরিবারবর্গকে বলল, ‘তোমরা এখানে অবস্থান কর, আমি আগুন দেখেছি, সম্ভবতঃ আমি তাত্থেকে তোমাদের জন্য কিছু জ্বলন্ত আগুন আনতে পারব কিংবা আগুনের নিকট পথের সন্ধান পাব।

  5. ২০:১১

    তারপর যখন যে আগুনের কাছে আসল, তাকে ডাক দেয়া হল, ‘হে মূসা!

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৯-১০ নং আয়াতের তাফসীর: এখান থেকে হযরত মূসার (আঃ) ঘটনা শুরু হচ্ছে। এটা হলো ঐ সময়ের ঘটনা যখন তিনি সেই সময়কাল পূর্ণ করেছিলেন যা তার মধ্যে তার শ্বশুর (হযরত শুআইব (আঃ) এর মধ্যে চুক্তি হয়েছিল। তিনি তার পরিবারবর্গকে সঙ্গে নিয়ে দশ বছরেরও বেশী সময়ের পরে নিজের দেশ মিসর অভিমুখে রওয়ানা হয়েছিলেন। শীতের রাত্রি ছিল এবং তাঁরা পথও ভুলে গিয়েছিলেন। তারা পাহাড়ের ঘাটির মাঝে ছিলেন। অন্ধকার ছেয়ে গিয়েছিল। আকাশে মেঘও ছিল। তিনি চকমকি পাথরের দ্বারা আগুন বের…

সম্পূর্ণ তাফসির পড়ুন