সূরা ত্ব-হা ২০:৫১

২০:৫১

قَالَ فَمَا بَالُ ٱلْقُرُونِ ٱلْأُولَىٰ

উচ্চারণ (ইংরেজি হরফে)

qāla famā bālu l-qurūni l-ūlā

Taisirul Quran

ফেরাউন বলল, ‘তাহলে আগের যুগের লোকেদের অবস্থা কী?’

প্রসঙ্গসহ পড়ুন

  1. ২০:৪৯

    ফেরাউন বলল, ‘হে মূসা! কে তোমাদের প্রতিপালক?’

  2. ২০:৫০

    মূসা বলল, ‘আমাদের প্রতিপালক তিনি যিনি সকল (সৃষ্ট) বস্তুকে আকৃতি দান করেছেন, অতঃপর পথ প্রদর্শন করেছেন।’

  3. ২০:৫১

    ফেরাউন বলল, ‘তাহলে আগের যুগের লোকেদের অবস্থা কী?’

  4. ২০:৫২

    মূসা বলল, ‘তার জ্ঞান আমার প্রতিপালকের কাছে (রক্ষিত) কিতাবে আছে, আমার প্রতিপালক ভুল করেন না, ভুলেও যান না।’

  5. ২০:৫৩

    যিনি তোমাদের জন্য যমীনকে করেছেন বিছানা, আর তাতে তোমাদের জন্য ক’রে দিয়েছেন চলার পথ। আর আকাশ থেকে তিনি পানি বর্ষণ করেন আর তা দিয়ে আমি বিভিন্ন লতা-যুগল উদগত করি যার প্রত্যেকটি অন্যটি থেকে আলাদা।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৪৯-৫২ নং আয়াতের তাফসীর: আল্লাহর অস্তিত্ব অস্বীকারকারী ফিরাউন হযরত মূসার (আঃ) মুখে আল্লাহ্ব পয়গাম শুনে সৃষ্টিকর্তার অস্তিত্ব অস্বীকার করন হিসেবে তাঁকে প্রশ্ন করেঃ “তোমাকে প্রেরণকারী ও তোমার প্রতিপালক কে? আমি তো তাকে জানি না, বুঝি না এবং মানি না। বরং আমার জ্ঞানে তো তোমাদের সবারই প্রতিপালক আমি ছাড়া আর কেউ নয়। তার এ কথার জবাবে আল্লাহর রাসূল হযরত মূসা (আঃ) তাকে বলেনঃ “আমার প্রতিপালক তিনিই যিনি প্রত্যেক ব্যক্তিকে তার জোড়া দান করেছেন। যিনি মানুষকে…

সম্পূর্ণ তাফসির পড়ুন