সূরা ত্ব-হা ২০:৩৮

২০:৩৮

إِذْ أَوْحَيْنَآ إِلَىٰٓ أُمِّكَ مَا يُوحَىٰٓ

উচ্চারণ (ইংরেজি হরফে)

idh awḥaynā ilā ummika mā yūḥā

Taisirul Quran

যখন আমি তোমার মায়ের প্রতি ইঙ্গিত করেছিলাম যা ওয়াহীযোগে জানানো হয়েছিল-

প্রসঙ্গসহ পড়ুন

  1. ২০:৩৬

    তিনি (আল্লাহ) বললেন, ‘হে মূসা! তোমার প্রার্থনা গৃহীত হল।

  2. ২০:৩৭

    আমি তো তোমার উপর আরো একবার অনুগ্রহ করেছিলাম।

  3. ২০:৩৮

    যখন আমি তোমার মায়ের প্রতি ইঙ্গিত করেছিলাম যা ওয়াহীযোগে জানানো হয়েছিল-

  4. ২০:৩৯

    যে তুমি মূসাকে সিন্দুকের মধ্যে রাখ। তারপর তা দরিয়ায় ভাসিয়ে দাও। অতঃপর দরিয়া তাকে পাড়ে ঠেলে দেবে। তাকে আমার শত্রু ও তার শত্রু উঠিয়ে নেবে। আমি আমার নিকট হতে তোমার প্রতি ভালবাসা ঢেলে দিয়েছিলাম, যাতে তুমি আমার দৃষ্টির সম্মুখে প্রতিপালিত হও।’

  5. ২০:৪০

    যখন তোমার বোন গিয়ে বলল, ‘তোমাদেরকে কি বলে দেব কে এই শিশুর তত্ত্বাবধান ও প্রতিপালনের ভার নেবে?’ এভাবে আমি তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে আনলাম যাতে তার চোখ জুড়ায় আর সে দুঃখ না পায়। আর তুমি এক লোককে হত্যা করেছিলে, অতঃপর আমি তোমাকে মনোবেদনা থেকে মুক্তি দিয়েছি। আমি তোমাকে অনেক পরীক্ষা করেছি। অতঃপর তুমি কয়েক বছর মাদ্ইয়ানবাসীদের মধ্যে অবস্থান করলে, এরপর হে মূসা! তুমি নির্ধারিত সময়ে এসে হাযির হয়েছ।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৩৬-৪০ নং আয়াতের তাফসীর: হযরত মূসার (আঃ) সমস্ত প্রার্থনা কবুল হয় এবং মহান আল্লাহ তাকে বলেনঃ তুমি যা চেয়েছো তা তোমাকে দেয়া হলো। এই অনুগ্রহের সাথে সাথেই আল্লাহ তাআলা আরো একটা অনুগ্রহের বর্ণনা দিচ্ছেন। তিনি বলেনঃ আমি তোমার প্রতি আরো একবার অনুগ্রহ করেছিলাম। অতঃপর তিনি সংক্ষেপে ঐ ঘটনাটি তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন। তিনি বলেনঃ হে মূসা (আঃ)! আমি তোমার মাতার অন্তরে ইঙ্গিত দ্বারা নির্দেশ দিয়েছিলাম যা নির্দেশ দেয়ার ছিল। তুমি ছিলে ঐ সময় দুগ্ধ পোষ্য…

সম্পূর্ণ তাফসির পড়ুন