সূরা সোয়াদ ৩৮:৮৬

৩৮:৮৬

قُلْ مَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ وَمَآ أَنَا۠ مِنَ ٱلْمُتَكَلِّفِينَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

qul mā asalukum ʿalayhi min ajrin wamā anā mina l-mutakalifīna

Taisirul Quran

বল- আমি এর (অর্থাৎ সত্য-সঠিক পথের দিকে ডাকার) জন্য তোমাদের কাছে পারিশ্রমিক চাই না, আর আমি কোন ধোঁকাবাজ নই।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৩৮:৮৪

    তিনি বললেন- এটাই সত্য, আমি সত্যই বলি যে,

  2. ৩৮:৮৫

    আমি তোমাকে আর তাদের (অর্থাৎ মানুষদের) মধ্যে যারা তোমাকে অনুসরণ করবে তাদের সব্বাইকে দিয়ে অবশ্যই জাহান্নাম পূর্ণ করব।

  3. ৩৮:৮৬

    বল- আমি এর (অর্থাৎ সত্য-সঠিক পথের দিকে ডাকার) জন্য তোমাদের কাছে পারিশ্রমিক চাই না, আর আমি কোন ধোঁকাবাজ নই।

  4. ৩৮:৮৭

    এটা তো বিশ্বজগতের জন্য কেবল উপদেশ বাণী।

  5. ৩৮:৮৮

    কিছুকাল পরেই এর সংবাদ তোমরা অবশ্য অবশ্যই জানতে পারবে।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৮৬-৮৮ নং আয়াতের তাফসীর: মহান আল্লাহ বলেন, হে মুহাম্মাদ (সঃ)! তুমি জনগণের মধ্যে ঘোষণা করে দাওঃ আমি দ্বীনের তবলীগ এবং কুরআনের আহকামের উপর তোমাদের কাছে কোন প্রতিদান চাচ্ছি না। এর দ্বারা পার্থিব কোন লাভ আমার উদ্দেশ্য নয়। আমি এরূপও নই যে, আল্লাহ তা'আলা অবতীর্ণ করেননি অথচ আমি নিজের পক্ষ হতে তা রচনা করবো। বরং আল্লাহ্ তা'আলা আমার কাছে যা কিছু অবতীর্ণ করেছেন তা-ই আমি তোমাদের নিকট পৌছিয়ে দিচ্ছি। তাতে আমি সামান্য পরিমাণও কম-বেশী করি না। এর দ্বারা আমি…

সম্পূর্ণ তাফসির পড়ুন