সূরা সোয়াদ ৩৮:৩৯

৩৮:৩৯

هَـٰذَا عَطَآؤُنَا فَٱمْنُنْ أَوْ أَمْسِكْ بِغَيْرِ حِسَابٍ

উচ্চারণ (ইংরেজি হরফে)

hādhā ʿaṭāunā fa-um'nun aw amsik bighayri ḥisābin

Taisirul Quran

(আমি তাকে বললাম) এ সব আমারই দান। এত্থেকে তুমি যাকে ইচ্ছে দাও, কিংবা (না দিয়ে) নিজের কাছে রেখে দাও, তোমাকে কোন হিসেব দিতে হবে না।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৩৮:৩৭

    আর শয়ত্বানদেরকেও (তার বশীভূত করে দিলাম), সব ছিল নির্মাতা ও ডুবুরী।

  2. ৩৮:৩৮

    আর অন্যদেরকেও যারা ছিল শৃঙ্খলে আবদ্ধ।

  3. ৩৮:৩৯

    (আমি তাকে বললাম) এ সব আমারই দান। এত্থেকে তুমি যাকে ইচ্ছে দাও, কিংবা (না দিয়ে) নিজের কাছে রেখে দাও, তোমাকে কোন হিসেব দিতে হবে না।

  4. ৩৮:৪০

    তার জন্য আমার কাছে অবশ্যই আছে নৈকট্য আর উত্তম প্রত্যাবর্তনস্থল।

  5. ৩৮:৪১

    স্মরণ কর আমার বান্দা আইয়ূবের কথা, যখন সে তার প্রতিপালককে ডেকে বলেছিল- শয়ত্বান আমাকে কষ্ট আর ‘আযাবে ফেলেছে (অর্থাৎ আমার ধৈর্যচ্যুতি ঘটিয়ে আমাকে আল্লাহর অকৃতজ্ঞ বান্দাহ বানানোর জন্য কুমন্ত্রণা দিয়ে চলেছে)।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৩৪-৪০ নং আয়াতের তাফসীর: আল্লাহ তা'আলা বলেনঃ আমি সুলাইমান (আঃ)-এর পরীক্ষা নিয়েছিলাম এবং তার সিংহাসনের উপর একটি দেহ নিক্ষেপ করেছিলাম অর্থাৎ শয়তানকে। তারপর সে তার সিংহাসনের নিকট ফিরে আসলো। ঐ শয়তানের নাম ছিল সখর বা আসিফ অথবা আসরিওয়া কিংবা হাকীক। এ ঘটনাটি অধিকাংশ মুফাসসির বর্ণনা করেছেন। কেউ বর্ণনা করেছেন বিস্তারিতভাবে এবং কেউ বর্ণনা করেছেন সংক্ষেপে। হযরত কাতাদা (রঃ) ঘটনাটি নিম্নরূপে বর্ণনা করেছেনঃ হযরত সুলাইমান (আঃ)-কে বায়তুল মুকাদ্দাস নির্মাণ…

সম্পূর্ণ তাফসির পড়ুন