সূরা লুকমান ৩১:২

৩১:২

تِلْكَ ءَايَـٰتُ ٱلْكِتَـٰبِ ٱلْحَكِيمِ

উচ্চারণ (ইংরেজি হরফে)

til'ka āyātu l-kitābi l-ḥakīmi

Taisirul Quran

এগুলো হিকমাতে ভরপুর কিতাবের আয়াত।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৩১:১

    আলিফ-লাম-মীম।

  2. ৩১:২

    এগুলো হিকমাতে ভরপুর কিতাবের আয়াত।

  3. ৩১:৩

    সৎকর্মশীলদের জন্য পথ নির্দেশ ও রহমত।

  4. ৩১:৪

    যারা নামায প্রতিষ্ঠা করে, যাকাত দেয় আর তারা আখেরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১-৫ নং আয়াতের তাফসীরসূরায়ে বাকারার তাফসীরের প্রারম্ভেই হুরূফে মুকাত্তাআ’তের অর্থ ও মতলব বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে।যারা শরীয়তের পূর্ণ অনুসারী তাদের জন্যে এই কুরআন হিদায়াত, শিক্ষা ও রহমত স্বরূপ। যারা নামায কায়েম করার সময় নামাযের রু, সময় ইত্যাদির পূর্ণ হিফাযতের সাথে সাথে নফল, সুন্নাত ইত্যাদিও পূর্ণভাবে আদায় করে। যারা ফরয যাকাত আদায় করে, আত্মীয়দের প্রতি দয়া দাক্ষিণ্য করে ও তাদের সাথে উত্তম ব্যবহার করে, দানশীলতার কাজ নিষ্ঠার সাথে…

সম্পূর্ণ তাফসির পড়ুন