সূরা ফাতির ৩৫:২১

৩৫:২১

وَلَا ٱلظِّلُّ وَلَا ٱلْحَرُورُ

উচ্চারণ (ইংরেজি হরফে)

walā l-ẓilu walā l-ḥarūru

Taisirul Quran

আর ছায়া ও রোদও (সমান নয়)।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৩৫:১৯

    অন্ধ আর চোখওয়ালা সমান নয়।

  2. ৩৫:২০

    আর অন্ধকার ও আলোও (সমান নয়)।

  3. ৩৫:২১

    আর ছায়া ও রোদও (সমান নয়)।

  4. ৩৫:২২

    আর জীবিত ও মৃতও সমান নয়। আল্লাহ যাকে ইচ্ছে করেন শোনান; যারা ক্ববরে আছে তুমি তাদেরকে শোনাতে পার না।

  5. ৩৫:২৩

    তুমি তো কেবল একজন সতর্ককারী।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১৯-২৬ নং আয়াতের তাফসীর: আল্লাহ তাআলা বলছেন যে, মুমিন ও কাফির সমান হয় না, যেমন সমান হয় অন্ধ ও চক্ষুষ্মন, অন্ধকার ও আলো, ছায়া ও রৌদ্র এবং জীবিত ও মৃত। যেমন এগুলোর মাঝে আকাশ পাতালের পার্থক্য রয়েছে, ঠিক তেমনই ঈমানদার ও কাফিরদের মাঝে সীমাহীন পার্থক্য বিরাজমান। মুমিন কাফিরের সম্পূর্ণ বিপরীত। কাফির হচ্ছে অন্ধ, অন্ধকার ও গরম লু হাওয়ার মত। যেমন আল্লাহ তা'আলা বলেনঃ (আরবী) অর্থাৎ “যারা মৃত ছিল তাদেরকে আমি জীবিত করে দিয়েছি, তাদেরকে নূর বা আলো দিয়েছি…

সম্পূর্ণ তাফসির পড়ুন