সূরা আয-যুমার ৩৯:৫৯

৩৯:৫৯

بَلَىٰ قَدْ جَآءَتْكَ ءَايَـٰتِى فَكَذَّبْتَ بِهَا وَٱسْتَكْبَرْتَ وَكُنتَ مِنَ ٱلْكَـٰفِرِينَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

balā qad jāatka āyātī fakadhabta bihā wa-is'takbarta wakunta mina l-kāfirīna

Taisirul Quran

(তাকে উত্তর দেয়া হবে) না, বরং তোমার কাছে আমার নিদর্শন এসেছিল, তখন তুমি সেগুলোকে মিথ্যে বলে অস্বীকার করেছিলে, অহংকার করেছিলে আর কাফিরদের অন্তর্ভুক্ত ছিলে।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৩৯:৫৭

    অথবা এ কথা যেন বলতে না হয় যে, আল্লাহ যদি আমাকে সঠিক পথ দেখাতেন, তাহলে আমি অবশ্যই মুত্তাক্বীদের অন্তর্ভুক্ত হতাম।

  2. ৩৯:৫৮

    অথবা শাস্তি দেখার পর কাউকে যেন বলতে না হয়, আমাকে যদি একবার (পৃথিবীতে) ফিরে যাবার সুযোগ দেয়া হত, তাহলে আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম।

  3. ৩৯:৫৯

    (তাকে উত্তর দেয়া হবে) না, বরং তোমার কাছে আমার নিদর্শন এসেছিল, তখন তুমি সেগুলোকে মিথ্যে বলে অস্বীকার করেছিলে, অহংকার করেছিলে আর কাফিরদের অন্তর্ভুক্ত ছিলে।

  4. ৩৯:৬০

    যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে ক্বিয়ামতের দিনে তুমি তাদের মুখগুলো কালো দেখতে পাবে. অহংকারীদের আবাসস্থল কি জাহান্নামে নয়?

  5. ৩৯:৬১

    আর আল্লাহ মুত্তাক্বীদেরকে রক্ষা করবেন তাদের সফলতার কারণে। কোন খারাবী তাদেরকে স্পর্শ করবে না, আর তারা দুঃখিতও হবে না।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৫৩-৫৯ নং আয়াতের তাফসীর: এই পবিত্র আয়াতে সমস্ত নাফরমান ও অবাধ্যকে তাওবার দাওয়াত দেয়া হয়েছে যদিও তারা মুশরিক ও কাফিরও হয়। বলা হয়েছে যে, আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়ালু। তিনি প্রত্যেক তাওবাকারীর তাওবা কবূল করে থাকেন। যে তাঁর প্রতি আকৃষ্ট হয় তার দিকে মনোযোগ দেন। তাওবাকারীর পূর্বের পাপরাশিও তিনি মার্জনা করে দেন, ওগুলো যেমনই হোক না কেন এবং যত বেশীই হোক না কেন। বিনা তাওবায় পাপরাশি ক্ষমা করে দেয়া এই আয়াতের অর্থ নেয়া ঠিক নয়। কেননা, বিনা…

সম্পূর্ণ তাফসির পড়ুন