সূরা আয-যিলযাল ৯৯:৩

৯৯:৩

وَقَالَ ٱلْإِنسَـٰنُ مَا لَهَا

উচ্চারণ (ইংরেজি হরফে)

waqāla l-insānu mā lahā

Taisirul Quran

এবং মানুষ বলবে ‘এর কী হয়েছে?’

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৯৯:১

    পৃথিবীকে যখন তার প্রচন্ড কম্পনে কাঁপিয়ে দেয়া হবে,

  2. ৯৯:২

    পৃথিবী তার (ভেতরের যাবতীয়) বোঝা বাইরে নিক্ষেপ করবে,

  3. ৯৯:৩

    এবং মানুষ বলবে ‘এর কী হয়েছে?’

  4. ৯৯:৪

    সে দিন পৃথিবী তার (নিজের উপর সংঘটিত) বৃত্তান্ত বর্ণনা করবে,

  5. ৯৯:৫

    কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন,

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

জামে তিরমিযীতে হযরত আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) হতে বর্ণিত আছে যে, একটি লোক রাসূলুল্লাহ (সঃ) এর কাছে এসে বলেঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আমাকে পড়িয়ে দিন।” রাসূলুল্লাহ (সঃ) তখন তাকে বললেনঃ (আরবি) যুক্ত তিনটি সূরা পাঠ করো।” লোকটি বললো “আমি বৃদ্ধ হয়ে গেছি, স্মৃতিশক্তি আমার দুর্বল হয়ে গেছে এবং জিহ্বা মোটা হয়ে গেছে (সুতরাং এই সূরাগুলো পড়া আমার পক্ষে কঠিন)।” তখন রাসূলুল্লাহ (সঃ) বললেন, “আচ্ছা, তাহলে (আরবি) যুক্ত সূরাগুলো পড়।” লোকটি পুনরায় একই ওযর…

সম্পূর্ণ তাফসির পড়ুন