সূরা আত-তূর ৫২:৫

৫২:৫

وَٱلسَّقْفِ ٱلْمَرْفُوعِ

উচ্চারণ (ইংরেজি হরফে)

wal-saqfi l-marfūʿi

Taisirul Quran

শপথ সুউচ্চ ছাদের,

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৫২:৩

    খোলা পৃষ্ঠায়,

  2. ৫২:৪

    শপথ বেশি বেশি আবাদকৃত ঘরের,

  3. ৫২:৫

    শপথ সুউচ্চ ছাদের,

  4. ৫২:৬

    শপথ তরঙ্গায়িত সমুদ্রের,

  5. ৫২:৭

    তোমার প্রতিপালকের ‘আযাব অবশ্যই সংঘটিত হবে।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

হযরত জুবায়ের ইবনে মুতইম (রাঃ) বলেনঃ “আমি মাগরিবের নামাযে নবী (সাঃ)-কে সূরায়ে তূর পড়তে শুনেছি। তার চেয়ে অধিক সুমিষ্ট সুর বিশিষ্ট উত্তম কিরআতকারী লোক আমি একটিও দেখিনি।” (এ হাদীসটি ইমাম মালিক তাঁর মুআত্তা' গ্রন্থে বর্ণনা করেছেন)হযরত আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ “হজ্বের সময় আমি রুগ্না হয়ে পড়েছিলাম। রাসূলুল্লাহ (সঃ)-এর সামনে আমি আমার অবস্থা বর্ণনা করলে তিনি আমাকে বলেনঃ “তুমি সওয়ারীর উপর আরোহণ করে জনগণের পিছনে পিছনে তাওয়াফ করে নাও।”…

সম্পূর্ণ তাফসির পড়ুন