সূরা আত-তারিক ৮৬:৬

৮৬:৬

خُلِقَ مِن مَّآءٍ دَافِقٍ

উচ্চারণ (ইংরেজি হরফে)

khuliqa min māin dāfiqin

Taisirul Quran

তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে বের হয়ে আসা পানি থেকে।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৮৬:৪

    প্রত্যেক আত্মার সাথে একজন সংরক্ষক আছে।

  2. ৮৬:৫

    অতঃপর মানুষ চিন্তা করে দেখুক কোন জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে।

  3. ৮৬:৬

    তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে বের হয়ে আসা পানি থেকে।

  4. ৮৬:৭

    যা বের হয় শিরদাঁড়া ও পাঁজরের মাঝখান থেকে।

  5. ৮৬:৮

    তিনি মানুষকে আবার (জীবনে) ফিরিয়ে আনতে অবশ্যই সক্ষম।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

আবু হাবল উদওয়ানী (রাঃ) হতে বর্ণিত আছে যে, তিনি রাসূলুল্লাহ (সঃ)-কে সাকীফ গোত্রের পূর্ব প্রান্তে ধনুকের উপর অথবা লাঠির উপর ভর দিয়ে, (আরবি); এই সূরাটি সম্পূর্ণ পাঠ করতে শুনেন। রাসূলুল্লাহ্ (সঃ) সেখানে তাদের নিকট সাহায্যের জন্যে গিয়েছিলেন। হযরত আবু হাবল উদওয়ানী (রাঃ) সূরাটি মুখস্থ করে নেন। ঐ সময় তিনি মুশরিক ছিলেন। পরে তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন। সাকীফ গোত্রের মুশরিকদেরকে তিনি সূরাটি পাঠ করে শুনান। তারা এটা শুনে বললোঃ “যদি আমরা তার কথা…

সম্পূর্ণ তাফসির পড়ুন