সূরা আত-তাকাসুর ১০২:২

১০২:২

حَتَّىٰ زُرْتُمُ ٱلْمَقَابِرَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

ḥattā zur'tumu l-maqābira

Taisirul Quran

এমনকি (এ অবস্থাতেই) তোমরা কবরে এসে পড়।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ১০২:১

    অধিক (পার্থিব) সুখ সম্ভোগ লাভের মোহ তোমাদেরকে (অধিক গুরুত্বপূর্ণ বিষয় হতে) ভুলিয়ে রেখেছে।

  2. ১০২:২

    এমনকি (এ অবস্থাতেই) তোমরা কবরে এসে পড়।

  3. ১০২:৩

    (তোমরা যে ভুল ধারণায় ডুবে আছো তা) মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে,

  4. ১০২:৪

    আবার বলি, মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১-৮ নং আয়াতের তাফসীরআল্লাহ তা'আলা বলেনঃ দুনিয়ার প্রতি ভালবাসা, দুনিয়া পাওয়ার প্রচেষ্টা তোমাদেরকে আখেরাতের প্রত্যাশা এবং সৎকাজ থেকে বেপরোয়া করে দিয়েছে। তোমরা এ দুনিয়ার ঝামেলাতেই লিপ্ত থাকবে, হঠাৎ মৃত্যু এসে তোমাদেরকে কবরে পৌঁছিয়ে দিবে।হযরত যায়েদ ইবনে আসলাম (রঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “দুনিয়ার সন্ধানে ব্যাপৃত হয়ে তোমরা আল্লাহর আনুগত্যের ব্যাপারে উদাসীন হয়ে পড়েছে। এবং মৃত্যুর সময় পর্যন্ত এ উদাসীনতা…

সম্পূর্ণ তাফসির পড়ুন