সূরা আশ-শুআ'রা ২৬:৯৬

২৬:৯৬

قَالُوا وَهُمْ فِيهَا يَخْتَصِمُونَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

qālū wahum fīhā yakhtaṣimūna

Taisirul Quran

সেখানে তারা বিতর্কে লিপ্ত হয়ে বলবে,

প্রসঙ্গসহ পড়ুন

  1. ২৬:৯৪

    অতঃপর তাদেরকে ও পথভ্রষ্টদেরকে জাহান্নামে মুখের ভরে নিক্ষেপ করা হবে।

  2. ২৬:৯৫

    আর ইবলীসের দলবল সবাইকে।

  3. ২৬:৯৬

    সেখানে তারা বিতর্কে লিপ্ত হয়ে বলবে,

  4. ২৬:৯৭

    ‘আল্লাহর কসম! আমরা অবশ্য স্পষ্ট গুমরাহীতে ছিলাম।

  5. ২৬:৯৮

    যখন আমরা তোমাদেরকে সর্বজগতের পালনকর্তার সমকক্ষ স্থির করতাম।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৯০-১০৪ নং আয়াতের তাফসীরযারা সৎ কাজ করেছিল, অসৎ কাজ হতে বিরত থেকেছিল, ঐ দিন জান্নাত তাদের পার্শ্বে ও তাদের সামনে সৌন্দর্যমণ্ডিত অবস্থায় বিদ্যমান থাকবে। পক্ষান্তরে জাহান্নাম এরূপভাবেই অসৎ লোকদের সামনে প্রকাশিত হবে। ওর মধ্য হতে একটি গ্রীবা উঁচু হয়ে দাঁড়িয়ে যাবে, যে পাপীদের দিকে ক্রোধের দৃষ্টিতে তাকাবে এবং এমনভাবে চীৎকার শুরু করবে যে, প্রাণ উড়ে যাবে। মুশরিকদেরকে অত্যন্ত ধমকের সুরে বলা হবেঃ তোমরা যেসব বাতিল মা’ৰূদের পূজা করতে তারা আজ কোথায়?…

সম্পূর্ণ তাফসির পড়ুন