সূরা আশ-শুআ'রা ২৬:৮০

২৬:৮০

وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ

উচ্চারণ (ইংরেজি হরফে)

wa-idhā mariḍ'tu fahuwa yashfīni

Taisirul Quran

আর আমি যখন পীড়িত হই তখন তিনিই আমাকে আরোগ্য করেন।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ২৬:৭৮

    তিনি আমাকে সৃষ্টি করেছেন অতঃপর তিনিই আমাকে পথ দেখান।

  2. ২৬:৭৯

    আর তিনিই আমাকে খাওয়ান ও পান করান।

  3. ২৬:৮০

    আর আমি যখন পীড়িত হই তখন তিনিই আমাকে আরোগ্য করেন।

  4. ২৬:৮১

    যিনি আমার মৃত্যু ঘটাবেন, পুনরায় আমাকে জীবিত করবেন।

  5. ২৬:৮২

    আর যিনি, আমি আশা করি- কিয়ামাতের দিন আমার দোষ-ত্রুটি ক্ষমা করে দেবেন।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৭৮-৮২ নং আয়াতের তাফসীরএখানে হযরত ইবরাহীম (আঃ) স্বীয় প্রতিপালকের গুণাবলীর বর্ণনা দিচ্ছেন। তিনি বলেনঃ আমি এসব গুণে গুণান্বিত প্রতিপালকেরই ইবাদত করি। তিনি ছাড়া আর কারো আমি ইবাদত করবো না। তাঁর প্রথম গুণ এই যে, তিনি আমাকে সৃষ্টি করেছেন। তিনিই আমাকে পথ প্রদর্শন করেন। তাঁর দ্বিতীয় গুণ এই যে, তিনিই হলেন প্রকৃত পথ প্রদর্শক। তিনি যাকে চান তাঁর পথে পরিচালিত করেন এবং যাকে চান ভুল পথে পরিচালিত করেন। আমার প্রতিপালকের তৃতীয় গুণ এই যে, তিনি হলেন সৃষ্টজীবের…

সম্পূর্ণ তাফসির পড়ুন