সূরা আশ-শুআ'রা ২৬:৭১

২৬:৭১

قَالُوا نَعْبُدُ أَصْنَامًا فَنَظَلُّ لَهَا عَـٰكِفِينَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

qālū naʿbudu aṣnāman fanaẓallu lahā ʿākifīna

Taisirul Quran

তারা বলেছিল- ‘আমরা মূর্তির পূজা করি, আর আমরা সদা সর্বদা তাদেরকে আঁকড়ে থাকি।’

প্রসঙ্গসহ পড়ুন

  1. ২৬:৬৯

    ওদেরকে ইবরাহীমের বৃত্তান্ত শুনিয়ে দাও।

  2. ২৬:৭০

    যখন সে তার পিতা ও তার সম্প্রদায়কে বলেছিল- ‘তোমরা কিসের ইবাদত কর?’

  3. ২৬:৭১

    তারা বলেছিল- ‘আমরা মূর্তির পূজা করি, আর আমরা সদা সর্বদা তাদেরকে আঁকড়ে থাকি।’

  4. ২৬:৭২

    ইবরাহীম বলল- ‘তোমরা যখন (তাদেরকে) ডাক তখন কি তারা তোমাদের কথা শোনে?

  5. ২৬:৭৩

    কিংবা তোমাদের উপকার করে অথবা অপকার?’

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৬৯-৭৭ নং আয়াতের তাফসীরএখানে হযরত ইবরাহীম (আঃ)-এর ঘটনা বর্ণনা করা হচ্ছে। মহান আল্লাহ রাসূলুল্লাহ (সঃ)-কে নির্দেশ দিচ্ছেন যে, তিনি যেন তার উম্মতের সামনে হযরত ইবরাহীম (আঃ)-এর ঘটনা বর্ণনা করেন, যাতে তারা আল্লাহর উপর নির্ভরশীলতা, তাঁর ইবাদত এবং শিরক ও মুশরিকদের প্রতি অসন্তুষ্টিতে তাঁর অনুসরণ করে। হযরত ইবরাহীম (আঃ) প্রথম দিন থেকেই আল্লাহর একত্ববাদের উপর প্রতিষ্ঠিত ছিলেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত ঐ তাওহীদের উপর কায়েম থাকেন।তিনি তাঁর পিতাকে এবং কওমকে…

সম্পূর্ণ তাফসির পড়ুন