সূরা আশ-শুআ'রা ২৬:৬৭

২৬:৬৭

إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

inna fī dhālika laāyatan wamā kāna aktharuhum mu'minīna

Taisirul Quran

এতে অবশ্যই নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাস করে না।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ২৬:৬৫

    আর মূসা ও তার সঙ্গী সবাইকে উদ্ধার করলাম।

  2. ২৬:৬৬

    অতঃপর অপর দলটিকে ডুবিয়ে মারলাম।

  3. ২৬:৬৭

    এতে অবশ্যই নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাস করে না।

  4. ২৬:৬৮

    তোমার পালনকর্তা অবশ্যই পরাক্রমশালী, বড়ই দয়ালু।

  5. ২৬:৬৯

    ওদেরকে ইবরাহীমের বৃত্তান্ত শুনিয়ে দাও।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৬০-৬৮ নং আয়াতের তাফসীরফিরাউন তার সমস্ত লোক-লশকর, সমস্ত প্রজা এবং মিসরের ভিতরের ও মিসরের বাইরের লোক, নিজস্ব লোক ও নিজের কওমের লোকদেরকে নিয়ে বড়ই আড়ম্বর ও জাঁকজমকের সাথে বানী ইসরাঈলের লোকদেরকে তচনচ করে দেয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেল। কেউ কেউ বলেন যে, তাদের সংখ্যা লক্ষাধিক ছিল। তাদের মধ্যে এক লক্ষ তো শুধু কালো রঙের ঘোড়ার উপর সওয়ার ছিল। এটা হলো আহলে কিতাবের খবর, যে ব্যাপারে চিন্তা-ভাবনার অবকাশ রয়েছে। হযরত কাব (রাঃ) হতে বর্ণিত আছে যে, আট লক্ষ…

সম্পূর্ণ তাফসির পড়ুন