সূরা আশ-শুআ'রা ২৬:৫৫

২৬:৫৫

وَإِنَّهُمْ لَنَا لَغَآئِظُونَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

wa-innahum lanā laghāiẓūna

Taisirul Quran

তারা আমাদেরকে অবশ্যই ক্রোধান্বিত করেছে।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ২৬:৫৩

    অতঃপর ফেরাউন শহরে নগরে সংগ্রাহক পাঠিয়ে দিল।

  2. ২৬:৫৪

    (এই ব’লে যে) এরা (বানী ইসরাঈলরা) ক্ষুদ্র একটি দল।

  3. ২৬:৫৫

    তারা আমাদেরকে অবশ্যই ক্রোধান্বিত করেছে।

  4. ২৬:৫৬

    আর আমরা অবশ্যই সদা সতর্ক একটি দল।

  5. ২৬:৫৭

    এভাবে আমি ফেরাউন গোষ্ঠীকে (তাদের নিজেদেরই) উদ্যানরাজি আর ঝর্ণাসমূহ থেকে বহিস্কার করলাম।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৫২-৫৯ নং আয়াতের তাফসীরহযরত মূসা (আঃ) তাঁর নবুওয়াতের বহু যুগ ফিরাউন ও তার লোকদের মধ্যে কাটিয়ে দেন। তিনি আল্লাহ তা'আলার নিদর্শনাবলী ও দলীল প্রমাণাদি তাদের উপর খুলে দেন। কিন্তু তবুও তাদের মাথা নীচু হলো না, অহংকার কমলো না এবং বদদেমাগীর মধ্যে কোনই পার্থক্য দেখা দিলো না। অতঃপর তাদের অবস্থা এমন স্তরে পৌঁছে গেল যে, তাদের উপর আল্লাহর আযাব এসে পড়ার আর কিছুই বাকী থাকলো না। এমতাবস্থার মহান আল্লাহ হযরত মূসা (আঃ)-এর উপর অহী করলেনঃ “আমার নির্দেশ মোতাবেক…

সম্পূর্ণ তাফসির পড়ুন