সূরা আশ-শুআ'রা ২৬:৩৭

২৬:৩৭

يَأْتُوكَ بِكُلِّ سَحَّارٍ عَلِيمٍ

উচ্চারণ (ইংরেজি হরফে)

yatūka bikulli saḥḥārin ʿalīmin

Taisirul Quran

তারা আপনার কাছে প্রত্যেকটি অভিজ্ঞ যাদুকরকে নিয়ে আসবে।’

প্রসঙ্গসহ পড়ুন

  1. ২৬:৩৫

    যাদুর বলে সে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায়। এখন বল তোমাদের নির্দেশ কী?’

  2. ২৬:৩৬

    তারা বলল : ‘তাকে ও তার ভাইকে (কিছু সময়) অপেক্ষায় ফেলে রাখুন আর জড়ো করার জন্য ঘোষকদেরকে নগরে নগরে পাঠিয়ে দিন।

  3. ২৬:৩৭

    তারা আপনার কাছে প্রত্যেকটি অভিজ্ঞ যাদুকরকে নিয়ে আসবে।’

  4. ২৬:৩৮

    কাজেই যাদুকরদেরকে একত্রিত করা হল একটি নির্দিষ্ট দিন ক্ষণের জন্য যা ছিল সুবিদিত।

  5. ২৬:৩৯

    আর জনগণকে বলা হল- ‘তোমরা কি সম্মিলিত হবে?

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

২৯-৩৭ নং আয়াতের তাফসীরফিরাউন যখন বিতর্কে হেরে গেল, দলীল ও বর্ণনায় বিজয়ী হতে পারলো না, তখন সে ক্ষমতার দাপট প্রকাশ করতে লাগলো এবং গায়ের জোরে সত্যকে দাবিয়ে রাখার ইচ্ছা করলো। সে বললোঃ “হে মূসা (আঃ)! আমাকে ছাড়া অন্যকে যদি তুমি মা'বূদ রূপে গ্রহণ কর তবে জেলখানায় আমি তোমাকে বন্দী করবো এবং সেখানেই মড়িয়ে পচিয়ে তোমার জীবন শেষ করবো।” তখন হযরত মূসা (আঃ) তাকে বললেনঃ “আমি তোমার নিকট স্পষ্ট কোন নিদর্শন আনয়ন করলেও কি তুমি বিশ্বাস করবে না?' ফিরাউন…

সম্পূর্ণ তাফসির পড়ুন