সূরা আশ-শুআ'রা ২৬:২২৩

২৬:২২৩

يُلْقُونَ ٱلسَّمْعَ وَأَكْثَرُهُمْ كَـٰذِبُونَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

yul'qūna l-samʿa wa-aktharuhum kādhibūna

Taisirul Quran

ওরা কান পেতে থাকে আর তাদের অধিকাংশই মিথ্যাবাদী।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ২৬:২২১

    আমি কি তোমাদেরকে জানাব কাদের নিকট শয়ত্বানরা অবতীর্ণ হয়।

  2. ২৬:২২২

    তারা অবতীর্ণ হয় প্রত্যেকটি চরম মিথ্যুক ও পাপীর নিকট।

  3. ২৬:২২৩

    ওরা কান পেতে থাকে আর তাদের অধিকাংশই মিথ্যাবাদী।

  4. ২৬:২২৪

    বিভ্রান্তরাই কবিদের অনুসরণ করে,

  5. ২৬:২২৫

    তুমি কি দেখ না যে, তারা প্রতি ময়দানেই উদভ্রান্ত হয়ে ফিরে?

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

২২১-২২৭ নং আয়াতের তাফসীরআল্লাহ তা'আলা খবর দিচ্ছেন যে, মুশরিকরা বলতো: রাসূলুল্লাহ (সঃ) যে কুরআন নিয়ে আগমন করেছেন তা সত্য নয়। তিনি এটা স্বয়ং রচনা করেছেন। অথবা তার কাছে জ্বিনদের নেতা এসে থাকে যে তাঁকে শিখিয়ে যায়। আল্লাহ তা'আলা স্বীয় নবী (সঃ)-কে এই আপত্তিকর কথা হতে পবিত্র করছেন এবং প্রমাণ করছেন যে, তিনি যে কুরআন আনয়ন করেছেন তা আল্লাহর কালাম এবং তাঁর নিকট হতেই এটা অবতারিত। সম্মানিত, বিশ্বস্ত ও শক্তিশালী ফেরেশতা হযরত জিবরাঈল (আঃ) এটা আনয়ন…

সম্পূর্ণ তাফসির পড়ুন