সূরা আশ-শুআ'রা ২৬:২০৭

২৬:২০৭

مَآ أَغْنَىٰ عَنْهُم مَّا كَانُوا يُمَتَّعُونَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

mā aghnā ʿanhum mā kānū yumattaʿūna

Taisirul Quran

তখন তাদের বিলাসের সামগ্রী তাদের কোন উপকারে আসবে না।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ২৬:২০৫

    তুমি কি ভেবে দেখেছ আমি যদি তাদেরকে কতক বছর ভোগ বিলাস করতে দেই,

  2. ২৬:২০৬

    অতঃপর তাদেরকে যে বিষয়ের ও‘য়াদা দেয়া হত তা তাদের কাছে এসে পড়ে।

  3. ২৬:২০৭

    তখন তাদের বিলাসের সামগ্রী তাদের কোন উপকারে আসবে না।

  4. ২৬:২০৮

    আমি এমন কোন জনপদ ধ্বংস করিনি যার জন্য কোন ভয় প্রদর্শনকারী ছিল না

  5. ২৬:২০৯

    স্মরণ করানোর জন্য। আমি কখনো অন্যায়কারী নই।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

২০০-২০৯ নং আয়াতের তাফসীরমহামহিমান্বিত আল্লাহ বলেনঃ অবিশ্বাস, কুফরী, অস্বীকার ও অমান্যকরণ এই অপরাধীদের অন্তরে সঞ্চার করে দেয়া হয়েছে। তারা যে পর্যন্ত না শাস্তি স্বচক্ষে দেখবে ঈমান আনবে না। ঐ সময় যদি তারা ঈমান আনয়ন করে তবে তা বিফলে যাবে। সেই সময় তারা অভিশপ্ত হয়েই যাবে। না অনুশোচনা করে কোন কাজ হবে, না ওজর করে কোন উপকার হবে। তাদের অজ্ঞাতে আকস্মিকভাবে তাদের উপর আযাব চলে আসবে। ঐ সময় তারা কামনা করবে যে, যদি তাদেরকে ক্ষণেকের জন্যে অবকাশ দেয়া হতো…

সম্পূর্ণ তাফসির পড়ুন