সূরা আশ-শুআ'রা ২৬:২

২৬:২

تِلْكَ ءَايَـٰتُ ٱلْكِتَـٰبِ ٱلْمُبِينِ

উচ্চারণ (ইংরেজি হরফে)

til'ka āyātu l-kitābi l-mubīni

Taisirul Quran

এগুলো সুস্পষ্ট (বা সুস্পষ্টকারী) কিতাবের আয়াত।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ২৬:১

    ত্ব-সীন-মীম।

  2. ২৬:২

    এগুলো সুস্পষ্ট (বা সুস্পষ্টকারী) কিতাবের আয়াত।

  3. ২৬:৩

    তুমি হয়ত এ দুঃখে তোমার প্রাণনাশ করবে যে, তারা মু’মিন হচ্ছে না।

  4. ২৬:৪

    আমি ইচ্ছে করলে তাদের কাছে আসমান থেকে এমন নিদর্শন পাঠাতাম যে তার সামনে তাদের মাথা নত হয়ে যেত (অর্থাৎ তারা ঈমান আনতে বাধ্য হত)।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

মালিক (রঃ)-এর রিওয়াইয়াতকৃত তাফসীরে এই সূরার নাম দেয়া হয়েছে সূরায়ে জামেআহ’। ১-৯ নং আয়াতের তাফসীরহুরূফে মুকাত্তাআতের আলোচনা সূরায়ে বাকারার তাফসীরের শুরুতে গত হয়েছে। অতঃপর মহান আল্লাহ বলেনঃ এগুলো হলো সুস্পষ্ট কিতাবের আয়াত, যা খুবই স্পষ্ট, সম্পূর্ণ পরিষ্কার এবং হক ও বাতিল, ভাল ও মন্দের মধ্যে ফায়সালা ও পার্থক্যকারী।মহামহিমান্বিত আল্লাহ স্বীয় নবী (সঃ)-কে সম্বোধন করে বলেনঃ তারা ঈমান আনয়ন করছে না বলে তুমি দুঃখ করো না এবং নিজেকে ধ্বংস করে ফেলো…

সম্পূর্ণ তাফসির পড়ুন