সূরা আশ-শুআ'রা ২৬:১৯৮

২৬:১৯৮

وَلَوْ نَزَّلْنَـٰهُ عَلَىٰ بَعْضِ ٱلْأَعْجَمِينَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

walaw nazzalnāhu ʿalā baʿḍi l-aʿjamīna

Taisirul Quran

আমি যদি তা কোন অনারবের প্রতি অবতীর্ণ করতাম,

প্রসঙ্গসহ পড়ুন

  1. ২৬:১৯৬

    পূর্ববর্তী কিতাবসমূহেও নিশ্চয় এর উল্লেখ আছে।

  2. ২৬:১৯৭

    এটা কি তাদের জন্য নিদর্শন নয় যে, বানী ইসরাঈলের পন্ডিতগণ তা জানত (যে তা সত্য)।

  3. ২৬:১৯৮

    আমি যদি তা কোন অনারবের প্রতি অবতীর্ণ করতাম,

  4. ২৬:১৯৯

    অতঃপর সে তা তাদের নিকট পাঠ করত, তাহলে তারা তাতে বিশ্বাস আনত না।

  5. ২৬:২০০

    এভাবে আমি অপরাধীদের অন্তরে অবিশ্বাস সঞ্চার করেছি।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১৯৬-১৯৯ নং আয়াতের তাফসীরমহান আল্লাহ বলেন যে, পূর্ববর্তী আসমানী কিতাবগুলোর মধ্যেও এই শেষ পবিত্র কিতাব আল-কুরআনের ভবিষ্যদ্বাণী, এর সত্যতা এবং বিশেষণ বিদ্যমান রয়েছে। পূর্ববর্তী নবীরাও এর সুসংবাদ দিয়েছেন, এমনকি এই সব নবী (আঃ)-এর শেষ নবী, যার পরে হযরত মুহাম্মাদ (সঃ) পর্যন্ত আর কোন নবী ছিলেন না, অর্থাৎ হযরত ঈসা (আঃ) বানী ইসরাঈলকে একত্রিত করে যে ভাষণ দিয়েছিলেন তাতে তিনি বলেছিলেনঃ (আরবি)অর্থাৎ “স্মরণ কর, যখন মারইয়াম তনয় ঈসা (আঃ) বলেছিলঃ হে বানী…

সম্পূর্ণ তাফসির পড়ুন