সূরা আশ-শুআ'রা ২৬:১৯৩

২৬:১৯৩

نَزَلَ بِهِ ٱلرُّوحُ ٱلْأَمِينُ

উচ্চারণ (ইংরেজি হরফে)

nazala bihi l-rūḥu l-amīnu

Taisirul Quran

বিশ্বস্ত আত্মা (জিবরাঈল) একে নিয়ে অবতরণ করেছে

প্রসঙ্গসহ পড়ুন

  1. ২৬:১৯১

    আর তোমার প্রতিপালক, তিনি অবশ্যই মহা প্রতাপশালী, বড়ই দয়ালু।

  2. ২৬:১৯২

    অবশ্যই এ কুরআন জগতসমূহের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ।

  3. ২৬:১৯৩

    বিশ্বস্ত আত্মা (জিবরাঈল) একে নিয়ে অবতরণ করেছে

  4. ২৬:১৯৪

    তোমার অন্তরে যাতে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও।

  5. ২৬:১৯৫

    সুস্পষ্ট আরবী ভাষায়।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১৯২-১৯৫ নং আয়াতের তাফসীরসূরার শুরুতে কুরআন কারীমের বর্ণনা এসেছিল, ওরই বর্ণনা আবার বিস্তারিতভাবে দেয়া হচ্ছে। মহামহিমান্বিত আল্লাহ বলেনঃ এই কিতাব অর্থাৎ কুরআন কারীম আল্লাহ তা'আলা স্বীয় বান্দা ও রাসূল হযরত মুহাম্মাদ মুস্তফা (সঃ)-এর উপর অবতীর্ণ করেছেন। রূহুল আমীন দ্বারা হযরত জিবরাঈল (আঃ)-কে বুঝানো হয়েছে যিনি রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট অহী নিয়ে আসতেন। রূহুল আমীন দ্বারা যে হযরত জিবরাঈল (আঃ) উদ্দেশ্য এটা পূর্বযুগীয় বহু গুরুজন হতে বর্ণিত হয়েছে। যেমন…

সম্পূর্ণ তাফসির পড়ুন