সূরা আশ-শুআ'রা ২৬:১৬৩

২৬:১৬৩

فَٱتَّقُوا ٱللَّهَ وَأَطِيعُونِ

উচ্চারণ (ইংরেজি হরফে)

fa-ittaqū l-laha wa-aṭīʿūni

Taisirul Quran

কাজেই তোমরা আল্লাহকে ভয় কর ও আমাকে মান্য কর।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ২৬:১৬১

    যখন তাদের ভাই লূত তাদেরকে বলেছিল- ‘তোমরা কি (আল্লাহকে) ভয় করবে না?

  2. ২৬:১৬২

    আমি তো তোমাদের জন্য (প্রেরিত) একজন বিশ্বস্ত রসূল।

  3. ২৬:১৬৩

    কাজেই তোমরা আল্লাহকে ভয় কর ও আমাকে মান্য কর।

  4. ২৬:১৬৪

    আমি এজন্য তোমাদের কাছে কোন প্রতিদান চাই না, আমার প্রতিদান একমাত্র জগতসমূহের প্রতিপালকের নিকট রয়েছে।

  5. ২৬:১৬৫

    জগতের সকল প্রাণীর মধ্যে তোমরাই কি পুরুষদের সঙ্গে উপগত হও,

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১৬০-১৬৪ নং আয়াতের তাফসীরএখানে আল্লাহ তা'আলা স্বীয় বান্দা ও রাসূল হযরত লূত (আঃ)-এর বর্ণনা দিচ্ছেন। তাঁর নাম ছিল পূত ইবনে হারান ইবনে আষর। তিনি হযরত ইবরাহীম (আঃ)-এর ভ্রাতুস্পুত্র ছিলেন। হযরত ইবরাহীম (আঃ)-এর জীবদ্দশাতেই আল্লাহ তাআলা হযরত লূত (আঃ)-কে অত্যন্ত দুষ্ট প্রকৃতির উম্মতের নিকট প্রেরণ করেন। ঐ লোকগুলো সাযুম এবং ওর আশে পাশে বসবাস করতো। অবশেষে তাদের দুষ্কর্মের কারণে তাদের উপরও আল্লাহর শাস্তি আপতিত হয় এবং তারা সবাই ধ্বংস হয়ে যায়। তাদের…

সম্পূর্ণ তাফসির পড়ুন