সূরা আশ-শুআ'রা ২৬:১৪৪

২৬:১৪৪

فَٱتَّقُوا ٱللَّهَ وَأَطِيعُونِ

উচ্চারণ (ইংরেজি হরফে)

fa-ittaqū l-laha wa-aṭīʿūni

Taisirul Quran

কাজেই তোমরা আল্লাহকে ভয় কর ও আমাকে মান্য কর।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ২৬:১৪২

    যখন তাদের ভাই সালিহ তাদেরকে বলেছিল- তোমরা কি (আল্লাহকে) ভয় করবে না?

  2. ২৬:১৪৩

    আমি তোমাদের জন্য (প্রেরিত) বিশ্বস্ত রসূল।

  3. ২৬:১৪৪

    কাজেই তোমরা আল্লাহকে ভয় কর ও আমাকে মান্য কর।

  4. ২৬:১৪৫

    আর এজন্য আমি তোমাদের কাছে কোন প্রতিদান চাই না, আমার প্রতিদান তো আছে একমাত্র বিশ্বজগতের প্রতিপালকের নিকট।

  5. ২৬:১৪৬

    তোমাদেরকে কি এখানে যে সব (ভোগ বিলাস) আছে তাতেই নিরাপদে রেখে দেয়া হবে?

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১৪১-১৪৫ নং আয়াতের তাফসীরআল্লাহ তা'আলা স্বীয় বান্দা ও রাসূল হযরত সালেহ (আঃ)-এর ঘটনা বর্ণনা করছেন যে, তাঁকে তাঁর কওম সামূদের নিকট প্রেরণ করা হয়েছিল। তারা ছিল আরবীয় লোক। তারা হিজর নামক শহরে বাস করতো। ওটা ছিল দারুল কুরা ও শাম দেশের মধ্যবর্তী স্থানে অবস্থিত। তাদের আবির্ভাব ঘটেছিল কওমে হ্রদের (অর্থাৎ আ’দের) পরে এবং কওমে ইবরাহীমের পূর্বে। শাম অভিমুখে যাওয়ার পথে রাসূলুল্লাহ (সঃ)-এর এখান দিয়ে গমন করার কথা সূরায়ে আ’রাফের তাফসীরে বর্ণিত হয়েছে। সামূদ…

সম্পূর্ণ তাফসির পড়ুন