সূরা আশ-শুআ'রা ২৬:১৩৬

২৬:১৩৬

قَالُوا سَوَآءٌ عَلَيْنَآ أَوَعَظْتَ أَمْ لَمْ تَكُن مِّنَ ٱلْوَٰعِظِينَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

qālū sawāon ʿalaynā awaʿaẓta am lam takun mina l-wāʿiẓīna

Taisirul Quran

তারা বলল- ‘তুমি নসীহত কর আর না কর, আমাদের জন্য দু’ই সমান।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ২৬:১৩৪

    আর উদ্যানরাজি ও ঝর্ণাসমূহ।

  2. ২৬:১৩৫

    আমি তোমাদের জন্য মহা দিবসের শাস্তির ভয় করছি।’

  3. ২৬:১৩৬

    তারা বলল- ‘তুমি নসীহত কর আর না কর, আমাদের জন্য দু’ই সমান।

  4. ২৬:১৩৭

    এসব (কথাবার্তা বলা) পূর্ববর্তী লোকেদের অভ্যাস ছাড়া আর অন্য কিছুই না।

  5. ২৬:১৩৮

    আমাদেরকে শাস্তি দেয়া হবে না।’

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১৩৬-১৪০ নং আয়াতের তাফসীরহযরত হূদ (আঃ)-এর হৃদয়গ্রাহী বর্ণনা এবং উৎসাহ প্রদান ও ভয় প্রদর্শনযুক্ত ভাষণ তাঁর কওমের উপর মোটেই ক্রিয়াশীল হলো না। তারা পরিষ্কারভাবে বলে দিলোঃ “(হে হৃদ আঃ)! তুমি আমাদেরকে উপদেশ দাও আর না-ই দাও, উভয়ই আমাদের জন্যে সমান। আমরা তোমার কথা মেনে নিয়ে আমাদের পূর্বপুরুষদের রীতি-নীতি পরিত্যাগ করতে পারি না। আমাদের ঈমান আনয়নের ব্যাপারে তোমাদের নিরাশ হয়ে যাওয়া উচিত আমরা তোমার উপর ঈমান আনবো না।” প্রকৃতপক্ষে কাফিরদের অবস্থা এটাই।…

সম্পূর্ণ তাফসির পড়ুন