সূরা আশ-শুআ'রা ২৬:১১৬

২৬:১১৬

قَالُوا لَئِن لَّمْ تَنتَهِ يَـٰنُوحُ لَتَكُونَنَّ مِنَ ٱلْمَرْجُومِينَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

qālū la-in lam tantahi yānūḥu latakūnanna mina l-marjūmīna

Taisirul Quran

তারা বলল- ‘হে নূহ! তুমি যদি বিরত না হও, তাহলে তুমি নিশ্চিতই প্রস্তরাঘাতে নিহত হবে।’

প্রসঙ্গসহ পড়ুন

  1. ২৬:১১৪

    মু’মিনদেরকে তাড়িয়ে দেয়া আমার কাজ নয়।

  2. ২৬:১১৫

    আমি তো শুধু একজন সুস্পষ্ট সতর্ককারী।’

  3. ২৬:১১৬

    তারা বলল- ‘হে নূহ! তুমি যদি বিরত না হও, তাহলে তুমি নিশ্চিতই প্রস্তরাঘাতে নিহত হবে।’

  4. ২৬:১১৭

    নূহ বলল- ‘হে আমার প্রতিপালক! আমার সম্প্রদায় আমাকে প্রত্যাখান করছে।

  5. ২৬:১১৮

    কাজেই তুমি আমার ও তাদের মধ্যে ফয়সালা ক’রে দাও, আর আমাকে ও আমার সঙ্গী মু’মিনদেরকে ক্ষমা কর।’

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১১৬-১২২ নং আয়াতের তাফসীরদীর্ঘদিন ধরে হযরত নূহ (আঃ) তাঁর কওমের মধ্যে অবস্থান করেন। দিন-রাত তাদেরকে তিনি প্রকাশ্যে ও গোপনে আল্লাহর পথে আহ্বান করতে থাকেন। কিন্তু যতই তিনি সৎ কর্মে বেড়ে চলেন ততই তারা মন্দ কর্মে এগিয়ে যায়। শেষ পর্যন্ত শক্তির দাপট দেখিয়ে বলেঃ “যদি তুমি আমাদেরকে দ্বীনের দাওয়াত দেয়া বন্ধ না কর তবে আমরা তোমাকে পাথর মেরে হত্যা করবো।” তিনিও তখন তাদের বিরুদ্ধে মহান আল্লাহর দরবারে হাত উঠিয়ে দেন। তিনি বলেনঃ “হে আমার প্রতিপালক! আমার…

সম্পূর্ণ তাফসির পড়ুন