সূরা আশ-শামস ৯১:২

৯১:২

وَٱلْقَمَرِ إِذَا تَلَىٰهَا

উচ্চারণ (ইংরেজি হরফে)

wal-qamari idhā talāhā

Taisirul Quran

শপথ চাঁদের যখন তা সূর্যের পিছনে আসে,

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৯১:১

    শপথ সূর্যের ও তার (উজ্জ্বল) কিরণের,

  2. ৯১:২

    শপথ চাঁদের যখন তা সূর্যের পিছনে আসে,

  3. ৯১:৩

    শপথ দিনের যখন তা সূর্যকে উদ্ভাসিত করে,

  4. ৯১:৪

    শপথ রাতের যখন তা সূর্যকে ঢেকে নেয়,

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

সহীহ বুখারী ও সহীহ মুসলিমে হযরত জাবির (রাঃ) বর্ণিত হাদীস ইতিপূর্বে। গত হয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) হযরত মুআয(রাঃ) কে বলেনঃ “তুমি কি (আরবি) এসব সূরা দ্বারা নামায পড়তে পার না?১-১০ নং আয়াতের তাফসীরহযরত মুজাহিদ (রঃ) বলেন যে, (আরবি) শব্দের অর্থ হলো আলোক। কাতাদা (রঃ) বলেন যে, এর অর্থ হচ্ছে পূর্ণদিন। ইমাম ইবনে জারীর (রঃ) বলেন যে, আল্লাহ তা'আলা সূর্য ও দিবসের শপথ করেছেন। আর সূর্য অস্তমিত হওয়ার পর যে চাদ চমকায় তার শপথ করেছেন। ইবনে যায়েদ (রঃ) বলেন যে…

সম্পূর্ণ তাফসির পড়ুন