সূরা আস-সাফফাত ৩৭:৮৮

৩৭:৮৮

فَنَظَرَ نَظْرَةً فِى ٱلنُّجُومِ

উচ্চারণ (ইংরেজি হরফে)

fanaẓara naẓratan fī l-nujūmi

Taisirul Quran

অতঃপর তারকারাজির দিকে সে একবার তাকাল (অর্থাৎ চিন্তে ভাবনা করল)

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৩৭:৮৬

    তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে মিথ্যে মা’বুদ পেতে চাও?

  2. ৩৭:৮৭

    বিশ্ব জগতের প্রতিপালক সম্পর্কে তোমরা কী ধারণা পোষণ কর?

  3. ৩৭:৮৮

    অতঃপর তারকারাজির দিকে সে একবার তাকাল (অর্থাৎ চিন্তে ভাবনা করল)

  4. ৩৭:৮৯

    তারপর বলল, ‘‘আমি অসুস্থ।’’

  5. ৩৭:৯০

    অতঃপর তারা তাকে পেছনে রেখে চলে গেল।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৮৮-৯৮ নং আয়াতের তাফসীর: হযরত ইবরাহীম (আঃ) স্বীয় সম্প্রদায়কে এই কথা এ জন্যেই বললেন যে, যখন তারা তাদের মেলায় বের হয়ে যাবে তখন তিনি যেন শহরে একাই থেকে যেতে পারেন এবং তাদের মূর্তিগুলোকে ভেঙ্গে চুরমার করার সুযোগ পান। এই জন্যে তিনি এমন কথা বললেন যা প্রকৃত প্রস্তাবে সত্য ছিল। তারা তাদের বিশ্বাস অনুযায়ী হযরত ইবরাহীম (আঃ)-কে অসুস্থ ভেবেছিল। তাই তাকে রেখেই তারা বের হয়েছিল। আর এরই মাঝে তিনি দ্বীনী খিদমত করেছিলেন। কাতাদাও (রঃ) বলেন যে, যখন কোন ব্যক্তি…

সম্পূর্ণ তাফসির পড়ুন