সূরা আস-সাফফাত ৩৭:৭৪

৩৭:৭৪

إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

illā ʿibāda l-lahi l-mukh'laṣīna

Taisirul Quran

কিন্তু আল্লাহর একনিষ্ট বান্দাদের কথা ভিন্ন (এ সব খারাপ পরিণতি থেকে সম্পূর্ণ মুক্ত ছিল।)

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৩৭:৭২

    আমি তাদের মাঝে সতর্ককারী (রসূল) পাঠিয়েছিলাম।

  2. ৩৭:৭৩

    এখন দেখ, এই সতর্ক করে দেয়া লোকেদের পরিণাম কী হয়েছিল!

  3. ৩৭:৭৪

    কিন্তু আল্লাহর একনিষ্ট বান্দাদের কথা ভিন্ন (এ সব খারাপ পরিণতি থেকে সম্পূর্ণ মুক্ত ছিল।)

  4. ৩৭:৭৫

    (ইতোপূর্বে) নূহ আমাকে ডেকেছিল, অতঃপর (দেখ) আমি কতই না উত্তম সাড়াদাতা ছিলাম!

  5. ৩৭:৭৬

    তাকে আর তার পরিবারবর্গকে আমি মহা বিপদ থেকে উদ্ধার করেছিলাম।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৭১-৭৪ নং আয়াতের তাফসীর: আল্লাহ তা'আলা পূর্বযুগের উম্মতদের সংবাদ প্রদান করছেন যে, তাদের অধিকাংশই ছিল পথহারা। তারা আল্লাহ তা'আলার অংশী স্থাপন করতো। তাদের নিকট আল্লাহর নবী এসে তাদেরকে সাবধান করে দিয়েছিলেন, ভয় দেখিয়েছিলেন এবং বলেছিলেন যে, অংশী স্থাপন করা, কুফরী করা এবং নবীদেরকে (আঃ) মিথ্যা প্রতিপন্ন করা প্রভৃতি কাজে আল্লাহ চরম রাগান্বিত হন। এগুলো হতে বিরত না হলে তাদের উপর আল্লাহর গযব নেমে আসবে। এতদসত্ত্বেও তারা রাসূলদের বিরোধিতা করেছে ও তাঁদেরকে…

সম্পূর্ণ তাফসির পড়ুন