সূরা আস-সাফফাত ৩৭:৬৭

৩৭:৬৭

ثُمَّ إِنَّ لَهُمْ عَلَيْهَا لَشَوْبًا مِّنْ حَمِيمٍ

উচ্চারণ (ইংরেজি হরফে)

thumma inna lahum ʿalayhā lashawban min ḥamīmin

Taisirul Quran

এর উপর তাদেরকে দেয়া হবে ফুটন্ত পানির (পূঁজ সম্বলিত) মিশ্রণ।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৩৭:৬৫

    এর চূড়াগুলো যেন শয়ত্বানের মাথা (অর্থাৎ দেখতে খুবই খারাপ।)

  2. ৩৭:৬৬

    জাহান্নামের অধিবাসীরা তাত্থেকে খাবে আর তা দিয়ে পেট পূর্ণ করবে।

  3. ৩৭:৬৭

    এর উপর তাদেরকে দেয়া হবে ফুটন্ত পানির (পূঁজ সম্বলিত) মিশ্রণ।

  4. ৩৭:৬৮

    অতঃপর তাদের প্রত্যাবর্তন হবে জ্বলন্ত আগুনের দিকে।

  5. ৩৭:৬৯

    তারা তাদের পিতৃপুরুষদেরকে বিপথগামী পেয়েছিল।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৬২-৭০ নং আয়াতের তাফসীর: আল্লাহ তা'আলা জান্নাতের বিভিন্ন নিয়ামতের বর্ণনা দেয়ার পর বলেনঃ জান্নাতের এসব নিয়ামত উত্তম, না ‘যাককূম’ নামীয় বৃক্ষ? অর্থাৎ যা জাহান্নামে রয়েছে। এর অর্থ নিকৃষ্ট একটি গাছ হতে পারে যা জাহান্নামের সকল প্রকোষ্ঠে প্রসারিত। যেমন ‘বা' নামক একটি গাছ, যার শাখা জান্নাতের প্রতিটি কামরায় প্রবিষ্ট রয়েছে। এও হতে পার যে, ওটা যাকূম জাতীয় গাছ। অন্য জায়গায় রয়েছেঃ (আরবী) অর্থাৎ “অতঃপর হে বিভ্রান্ত মিথ্যা আবোপকারীরা! তোমরা অবশ্যই…

সম্পূর্ণ তাফসির পড়ুন