সূরা আস-সাফফাত ৩৭:৫৯

৩৭:৫৯

إِلَّا مَوْتَتَنَا ٱلْأُولَىٰ وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

illā mawtatanā l-ūlā wamā naḥnu bimuʿadhabīna

Taisirul Quran

আমাদের প্রথম মৃত্যুর পর, আর আমাদেরকে শাস্তিও দেয়া হবে না।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৩৭:৫৭

    আমার প্রতিপালকের অনুগ্রহ না হলে আমিও তো (জাহান্নামের ভিতর) হাজির করা লোকেদের মধ্যে শামিল থাকতাম।

  2. ৩৭:৫৮

    এখন আমাদের আর মৃত্যু হবে না

  3. ৩৭:৫৯

    আমাদের প্রথম মৃত্যুর পর, আর আমাদেরকে শাস্তিও দেয়া হবে না।

  4. ৩৭:৬০

    এটাই তো মহাসাফল্য।

  5. ৩৭:৬১

    এ রকম সাফল্যের জন্যই ‘আমলকারীদের ‘আমল করা উচিত।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৫০-৬১ নং আয়াতের তাফসীর: আল্লাহ তা'আলা সংবাদ দিচ্ছেন যে, জান্নাতবাসীরা একে অপরের সামনা সামনি হয়ে জিজ্ঞাসাবাদ করবে। অর্থাৎ তারা দুনিয়ার মাঝে কে কেমন অবস্থায় ছিল এবং সেখানে তাদের দিনগুলো কিভাবে অতিবাহিত হয়েছিল সে সম্বন্ধে একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে। চৌকির উপর পরস্পর তারা হেলান দিয়ে বসে থাকবে। শত শত সুদৃশ্য পরি-চেহারার সেবক তাদের হুকুমের অপেক্ষায় সদা প্রস্তুত থাকবে। ঐ জান্নাতীরা বিভিন্ন প্রকারের খাদ্য ও পানীয় এবং রঙ বেরঙ-এর পোশাকের মধ্যে ডুবে…

সম্পূর্ণ তাফসির পড়ুন