সূরা আস-সাফফাত ৩৭:৪৯

৩৭:৪৯

كَأَنَّهُنَّ بَيْضٌ مَّكْنُونٌ

উচ্চারণ (ইংরেজি হরফে)

ka-annahunna bayḍun maknūnun

Taisirul Quran

তারা যেন সযত্নে ঢেকে রাখা ডিম।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৩৭:৪৭

    নেই তাতে দেহের জন্য ক্ষতিকর কোন কিছু, আর তারা তাতে মাতালও হবে না।

  2. ৩৭:৪৮

    তাদের কাছে থাকবে সংযত নয়না, সতী সাধ্বী, ডাগর ডাগর সুন্দর চক্ষু বিশিষ্টা সুন্দরীরা (হুরগণ)।

  3. ৩৭:৪৯

    তারা যেন সযত্নে ঢেকে রাখা ডিম।

  4. ৩৭:৫০

    অতঃপর তারা পরস্পরের মুখোমুখী হয়ে একে ‘অপরের খবর জিজ্ঞেস করবে।

  5. ৩৭:৫১

    তাদের একজন বলবে- ‘‘(দুনিয়ায়) আমার ছিল একজন সাথী।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৩৮-৪৯ নং আয়াতের তাফসীর: আল্লাহ তাআলা লোকদেরকে সম্বোধন করে বলছেনঃ তোমরা অবশ্যই বেদনাদায়ক শাস্তির স্বাদ গ্রহণ করবে এবং তোমরা যা করতে তারই প্রতিফল পাবে। এরপর মহান আল্লাহ স্বীয় মনোনীত বান্দাদের এর থেকে পৃথক করে নিচ্ছেন যে, তারা নয় যারা আল্লাহর একনিষ্ঠ বান্দা। যেমন তিনি বলেনঃ (আরবী) অর্থাৎ “মহাকাশের শপথ! মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে।”(১০৫: ১-৩) মহামহিমান্বিত আল্লাহ আরো বলেনঃ (আরবী) অর্থাৎ “আমি তো মানুষকে…

সম্পূর্ণ তাফসির পড়ুন