সূরা আস-সাফফাত ৩৭:৪

৩৭:৪

إِنَّ إِلَـٰهَكُمْ لَوَٰحِدٌ

উচ্চারণ (ইংরেজি হরফে)

inna ilāhakum lawāḥidun

Taisirul Quran

তোমাদের প্রকৃত ইলাহ অবশ্য একজন।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৩৭:২

    অতঃপর যারা ধমক দিয়ে তিরস্কার করে তাদের শপথ,

  2. ৩৭:৩

    আর যারা (আল্লাহর) যিকর আবৃত্তিতে লিপ্ত,

  3. ৩৭:৪

    তোমাদের প্রকৃত ইলাহ অবশ্য একজন।

  4. ৩৭:৫

    যিনি আসমান, যমীন আর এ দু’য়ের মাঝে যা আছে এবং সকল উদয় স্থলের মালিক।

  5. ৩৭:৬

    আমি নিকটবর্তী আসমানকে তারকারাজির সৌন্দর্য দ্বারা সুশোভিত করেছি,

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

হযরত আব্দুল্লাহ্ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ “রাসূলুল্লাহ (সঃ) আমাদেরকে হালকাভাবে নামায পড়ার নির্দেশ দিতেন এবং তিনি সূরায়ে সাফফাত পড়ে আমাদের ইমামতি করতেন।” (এ হাদীসটি ইমাম নাসাঈ (রঃ) বর্ণনা করেছেন) ১-৫ নং আয়াতের তাফসীর: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেন যে, এই তিন শপথের দ্বারা ফেরেশতাদেরকে বুঝানো হয়েছে। অন্যান্য গুরুজনদেরও এটাই উক্তি। হযরত কাতাদা (রঃ) বলেন যে, ফেরেশতাদের সারি আকাশের উপরে রয়েছে।হযরত হুযাইফা (রাঃ) হতে বর্ণিত…

সম্পূর্ণ তাফসির পড়ুন